হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসিফ নজরুল স্যালুট জানালেন বিসিসিকে, আইসিসি থেকে নতুন সুযোগের খবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন


ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়। এরপরই ব্যাপক তোলপাড় শুরু হয়। তখন জাতীয় ক্রিকেটাররা সিলেটে বিপিএল খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ভারত থেকে ভেন্যু সরানোর পরামর্শ দিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পরামর্শ দেন।

এরপর দুই দফায় চিঠি আদান প্রদান হলেও কোনো ফল হয়নি। পরে আইসিসি একটি সভা ডাকে এবং আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার জন্য আসিফ নজরুল তাদের ডেকে পাঠান।

আরও পড়ুন

ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন

কয়েক ঘণ্টার বৈঠকের পরও বাংলাদেশের অবস্থান অনড় ছিল। গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, “আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।”

বিশ্বকাপ বয়কটের প্রায় তিন সপ্তাহ পর আসিফ নজরুলের সুর পাল্টে যায়। গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, “কোনো অনুশোচনা বা প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেট, ক্রিকেটারদের ও দেশের মানুষের নিরাপত্তার জন্য। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

এছাড়া ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির একটি ইভেন্ট আয়োজনের সুযোগও দেওয়া হবে। আসিফ নজরুল বলেন, “বিসিবি যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে, আইসিসি বলছে তারা আমাদের কোনো শাস্তি দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। এটা দারুণ অর্জন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই নেওয়া উচিত।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসিফ নজরুল স্যালুট জানালেন বিসিসিকে, আইসিসি থেকে নতুন সুযোগের খবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসিফ নজরুল স্যালুট জানালেন বিসিসিকে, আইসিসি থেকে নতুন সুযোগের খবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেয়। এরপরই ব্যাপক তোলপাড় শুরু হয়। তখন জাতীয় ক্রিকেটাররা সিলেটে বিপিএল খেলায় ব্যস্ত ছিলেন। সেই সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ভারত থেকে ভেন্যু সরানোর পরামর্শ দিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পরামর্শ দেন।এরপর দুই দফায় চিঠি আদান প্রদান হলেও কোনো ফল হয়নি। পরে আইসিসি একটি সভা ডাকে এবং আনুষ্ঠানিকভাবে জানায়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করার জন্য আসিফ নজরুল তাদের ডেকে পাঠান।কয়েক ঘণ্টার বৈঠকের পরও বাংলাদেশের অবস্থান অনড় ছিল। গত ২২ জানুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, “আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত।”বিশ্বকাপ বয়কটের প্রায় তিন সপ্তাহ পর আসিফ নজরুলের সুর পাল্টে যায়। গতকাল (মঙ্গলবার) তিনি বলেন, “কোনো অনুশোচনা বা প্রশ্নই আসে না। আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেট, ক্রিকেটারদের ও দেশের মানুষের নিরাপত্তার জন্য। বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”এছাড়া ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির একটি ইভেন্ট আয়োজনের সুযোগও দেওয়া হবে। আসিফ নজরুল বলেন, “বিসিবি যে ক্রিকেট ডিপ্লোমেসি করেছে, আইসিসি বলছে তারা আমাদের কোনো শাস্তি দেবে না, বরং একটি বৈশ্বিক টুর্নামেন্টের সহ-আয়োজক আমাদের করবে। এটা দারুণ অর্জন। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্যালুট জানাই। এরকম সিদ্ধান্ত ১০ বার নেওয়ার সুযোগ এলে ১০ বারই নেওয়া উচিত।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×