হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫ অপরাহ্ন

পর্যটন নগরী কক্সবাজারে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ। প্রথম পর্যায়ে ট্রাফিক বিভাগের সদস্যদের দেওয়া হয়েছে এই ক্যামেরা। পর্যায়ক্রমে কক্সবাজার জেলার ২০ টি ট্রাফিক পয়েন্টে ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হবে।

আজ রবিবার দুপুরে প্রথম পর্যায়ে পর্যটন শহরের কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে ‘বডি ওর্ন’ ক্যামেরা লাগানোর মাধ্যমে কার্যক্রমে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) আমজাদ হোসেন, টিআই শওকত হোসেন, টিআই নির্মল দেব নাথ, টিআই তুহিন আহমেদ, টিআই মোশারফ হোসেন খান, সার্জেন্ট ফেরদৌসসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, ‘বডি ওর্ন’ ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এতে উভয় পক্ষ উপকৃত হবে। পর্যটন শহরে ট্রাফিকের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের এই ক্যামেরা দেওয়া হবে।
পুলিশ সুপার জানান, একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে।

ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে।
এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে এই ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা ব্যবহার উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৫ অপরাহ্ন
Print Image
পর্যটন নগরী কক্সবাজারে মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের 'বডি ওর্ন' ক্যামেরা ব্যবহারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ। প্রথম পর্যায়ে ট্রাফিক বিভাগের সদস্যদের দেওয়া হয়েছে এই ক্যামেরা। পর্যায়ক্রমে কক্সবাজার জেলার ২০ টি ট্রাফিক পয়েন্টে 'বডি ওর্ন' ক্যামেরা সরবরাহ করা হবে। আজ রবিবার দুপুরে প্রথম পর্যায়ে পর্যটন শহরের কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে 'বডি ওর্ন' ক্যামেরা লাগানোর মাধ্যমে কার্যক্রমে উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই প্রশাসন) আমজাদ হোসেন, টিআই শওকত হোসেন, টিআই নির্মল দেব নাথ, টিআই তুহিন আহমেদ, টিআই মোশারফ হোসেন খান, সার্জেন্ট ফেরদৌসসহ ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যরা। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, 'বডি ওর্ন' ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ট্রাফিক পুলিশ ও নাগরিকদের গতিবিধি নজরদারি করা হবে। এতে উভয় পক্ষ উপকৃত হবে। পর্যটন শহরে ট্রাফিকের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরতদের এই ক্যামেরা দেওয়া হবে। পুলিশ সুপার জানান, একজন পুলিশ অফিসার এই মুহূর্তে কোথায় আছেন, কী দায়িত্ব পালন করছেন- সেটা এখন বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। শুধু নজরদারি নয়, পুলিশের কার্যক্রম রেকর্ডেও থাকবে। ফলে তাদের কাজের স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাও নিশ্চিত হবে। এর আগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে এই ক্যামেরা দিয়ে কার্যক্রম শুরু হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×