হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন


ঢাকা, ১২ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র‍্যালি মিছিলে অংশ নিয়েছেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।

এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আসিফ মাহমুদের বিজয় র‍্যালি পরিণত হলো প্রতিবাদ মিছিলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয় র‍্যালি মিছিলে অংশ নিয়েছেন।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×