হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আহত বুয়েট শিক্ষার্থীর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন


ঢাকা, ২৯ আগস্ট – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে যান। এ সময় তারা শিক্ষার্থী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যে কোনো উন্নত চিকিৎসার আশ্বাস দেন।

শুক্রবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা যখন শাদিদকে দেখতে হাসপাতালে যান তখন কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন এবং তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপরে যে কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই নিশ্চয়তা চান। প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে, এ ঘটনায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

প্রতিনিধি দল শাদিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন। শাদিদের বাবা রংপুরে একটি কলেজের শিক্ষক এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রংপুর থেকে আসা পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে দুই বিশেষ সহকারী পরিবারের সদস্যদের শিক্ষার্থী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যে কোনো উন্নত চিকিৎসার আশ্বাস দেন।

এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন। তবে পরবর্তী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকিৎসক দল পঞ্চম দিন অতিবাহিত হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আহত বুয়েট শিক্ষার্থীর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আহত বুয়েট শিক্ষার্থীর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ আগস্ট – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব আজ (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে যান। এ সময় তারা শিক্ষার্থী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যে কোনো উন্নত চিকিৎসার আশ্বাস দেন।শুক্রবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান। বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফ বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা যখন শাদিদকে দেখতে হাসপাতালে যান তখন কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের উপস্থিতিতে শাদিদের মা বেশ আবেগঘন হয়ে পড়েন এবং তার সন্তানসহ শিক্ষার্থীদের ওপরে যে কোনো ধরনের বলপ্রয়োগের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই নিশ্চয়তা চান। প্রতিনিধি দল বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে, এ ঘটনায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের ডিএমপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।প্রতিনিধি দল শাদিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার খোঁজখবর নেন। শাদিদের বাবা রংপুরে একটি কলেজের শিক্ষক এবং বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রংপুর থেকে আসা পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে দুই বিশেষ সহকারী পরিবারের সদস্যদের শিক্ষার্থী শাদিদের সব ধরনের চিকিৎসা সহায়তাসহ প্রয়োজনে যে কোনো উন্নত চিকিৎসার আশ্বাস দেন।এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি এই মুহূর্তে স্থিতিশীল আছেন। তবে পরবর্তী পাঁচ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকিৎসক দল পঞ্চম দিন অতিবাহিত হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় রোগীকে আইসিইউতে স্থানান্তর করতে হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×