হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১০ মার্চ – বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন এখন সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ছিন্ন করতে চলেছেন অভিনেতা। আর তার নেপথ্যে নাকি পরকীয়া! এবার এমন আবহের মাঝে মুখ খুললেন গোবিন্দ। বলেই ফেললেন, নিজেকেই নাকি চড় মারতে ইচ্ছে করছে অভিনেতার।

একটা সময় ইন্ডাস্ট্রিতে বেশ উজ্জ্বল উপস্থিতি ছিল গোবিন্দর। অভিনেতাকে শেষ দেখা গেছে ২০১৯ সালে। ‘রঙ্গিলা রাজা’ নামের এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবি হিট হয়নি। এরপর থেকেই তিনি কার্যত শোবিজ থেকে উধাও।

সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, ‘অনেকেই বলেছিলেন আমার নাকি কাজ নেই, জানেন আমি ১০০ কোটির একটা ছবি ছেড়ে দিয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল আমার। ভাবলাম পাগল হয়ে গেছি। ওই টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারতাম।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

শুধু নিজের ওপরেই দোষ দেওয়া নয়, গোবিন্দা মনে করেন, ইন্ডাস্ট্রিতে অনেকেই তার বিরুদ্ধে চলে যান, তাকে ছোট করার চেষ্টা করেছেন। তার নামে নানা মিথ্যে কথা রটিয়েছেন। গোবিন্দ কথায়, ‘ওরা আমাকে এই ফিল্মি জগৎ থেকেই সরিয়ে ফেলার চেষ্টায় ছিল। আমি একজন অশিক্ষিত মানুষ, এত শিক্ষিত মানুষের ভিড়ে কী করছি, সেটাই বোধহয় ওরা নিতে পারেনি। তাদের নাম আমি বলতে পারব না। তবে তারা যে এতদূর অবধি যেতে পারে তা আমি ভাবতে পারিনি।’

১৬ কোটির ক্ষতি হয়েছে তার, অকপটেই জানিয়েছেন গোবিন্দ। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি।

আইএ/ ১০ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১০ মার্চ – বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন এখন সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ছিন্ন করতে চলেছেন অভিনেতা। আর তার নেপথ্যে নাকি পরকীয়া! এবার এমন আবহের মাঝে মুখ খুললেন গোবিন্দ। বলেই ফেললেন, নিজেকেই নাকি চড় মারতে ইচ্ছে করছে অভিনেতার। একটা সময় ইন্ডাস্ট্রিতে বেশ উজ্জ্বল উপস্থিতি ছিল গোবিন্দর। অভিনেতাকে শেষ দেখা গেছে ২০১৯ সালে। ‘রঙ্গিলা রাজা’ নামের এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে সেই ছবি হিট হয়নি। এরপর থেকেই তিনি কার্যত শোবিজ থেকে উধাও। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে গোবিন্দ বলেন, ‘অনেকেই বলেছিলেন আমার নাকি কাজ নেই, জানেন আমি ১০০ কোটির একটা ছবি ছেড়ে দিয়েছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল আমার। ভাবলাম পাগল হয়ে গেছি। ওই টাকা দিয়ে তো অনেক কিছু করতে পারতাম।’ শুধু নিজের ওপরেই দোষ দেওয়া নয়, গোবিন্দা মনে করেন, ইন্ডাস্ট্রিতে অনেকেই তার বিরুদ্ধে চলে যান, তাকে ছোট করার চেষ্টা করেছেন। তার নামে নানা মিথ্যে কথা রটিয়েছেন। গোবিন্দ কথায়, ‘ওরা আমাকে এই ফিল্মি জগৎ থেকেই সরিয়ে ফেলার চেষ্টায় ছিল। আমি একজন অশিক্ষিত মানুষ, এত শিক্ষিত মানুষের ভিড়ে কী করছি, সেটাই বোধহয় ওরা নিতে পারেনি। তাদের নাম আমি বলতে পারব না। তবে তারা যে এতদূর অবধি যেতে পারে তা আমি ভাবতে পারিনি।’ ১৬ কোটির ক্ষতি হয়েছে তার, অকপটেই জানিয়েছেন গোবিন্দ। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি। আইএ/ ১০ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে চড় মারতে ইচ্ছে করছিল first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×