হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন


ঢাকা, ০১ অক্টোবর – আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনতো নয়ই নির্বাচনের পরও তা (নিষেধাজ্ঞা) প্রত্যাহারের সম্ভাবনা নেই।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

তিনি বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে— এ রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ অক্টোবর – আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।আসিফ নজরুল বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনতো নয়ই নির্বাচনের পরও তা (নিষেধাজ্ঞা) প্রত্যাহারের সম্ভাবনা নেই।তিনি বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আইন উপদেষ্টা বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে— এ রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×