হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আ.লীগ কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রজনতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন


ঢাকা, ১৪ আগস্ট – রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

জানা গেছে, ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্রজনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ছাত্রজনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন, সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন।

এর কিছুক্ষণ পর রাত ৯ টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি।

ঘটনার সময় উপস্থিত জনতা ‘আ.লীগের দালাল হুঁশিয়ার’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

এ ব্যাপারে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৪ আগস্ট ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আ.লীগ কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রজনতা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আ.লীগ কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রজনতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আ.লীগ কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রজনতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ আগস্ট – রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উপস্থিত ছাত্রজনতা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় ধানমন্ডি ৩২ নম্বরে এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্রজনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ছাত্রজনতার দাবি, আটক ব্যক্তির নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা বলেন, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন, সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাত ৯ টার দিকে একই স্থানে আরও দুজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে, তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি। ঘটনার সময় উপস্থিত জনতা ‘আ.লীগের দালাল হুঁশিয়ার’, ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন। এ ব্যাপারে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন, ছেড়ে দেওয়া হবে; আর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ঢাকা পোস্ট এনএন/ ১৪ আগস্ট ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আ.লীগ কর্মী সন্দেহে ধানমন্ডি ৩২ নম্বরে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো ছাত্রজনতা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×