ঢাকা,১৫ নভেম্বর-আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতাভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আওতাভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: খেজুর, মাল্টা ও আপেলঢাকা,১৫ নভেম্বর-আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।রবিবার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন