হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারাল আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ৩০ অক্টোবর – দুর্দান্ত বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের খুব বেশি দূর যেতে দেননি রশিদখান-মুজিব উর রহমানরা। জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। ৭ উইকেটের বড় জয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল তারা। এরপর পাকিস্তান, আর এবার শ্রীলঙ্কা সবমিলিয়ে ৬ ম্যাচে আফগানদের ৩ জয়।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। ৪ বল খেলে ডাক মেরেছেন এই ওপেনার। তবে শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন ইব্রাহিম ও রহমত শাহ। ৩৭ রান করে ইব্রাহিম ফিরলে ভাঙে ৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি।

রহমত ফিরেছেন ফিফটি করে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৬২ রান। এরপর মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন হাশমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইও। এই দুইজনের অপরাজিত ফিফটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিমুথ করুণারত্নেকে হারায় শ্রীলঙ্কা। ফারুকীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৫ রান।

করুণারত্নে দ্রুত ফিরলেও সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন তিনি। ৪৬ রান করে নিশাঙ্কা ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর মেন্ডিসও আর বেশিক্ষণ টিকতে পারেনননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩৯ রান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। সামারাবিক্রমা-ধানাঞ্জয়া ডি সিলভারা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে মাহিশ থিকশানা ৩১ বলে ২৯ রান করলে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারাল আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইংল্যান্ড-পাকিস্তানের পর শ্রীলঙ্কাকেও হারাল আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ৩০ অক্টোবর – দুর্দান্ত বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের খুব বেশি দূর যেতে দেননি রশিদখান-মুজিব উর রহমানরা। জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। ৭ উইকেটের বড় জয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছিল তারা। এরপর পাকিস্তান, আর এবার শ্রীলঙ্কা সবমিলিয়ে ৬ ম্যাচে আফগানদের ৩ জয়। সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৪৬ রান করেছেন নিশাঙ্কা। আফগানদের হয়ে ৩৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ফজল হক ফারুকী। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান এসেছে আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাট থেকে। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। ৪ বল খেলে ডাক মেরেছেন এই ওপেনার। তবে শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন ইব্রাহিম ও রহমত শাহ। ৩৭ রান করে ইব্রাহিম ফিরলে ভাঙে ৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। রহমত ফিরেছেন ফিফটি করে। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৬২ রান। এরপর মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করেছেন হাশমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইও। এই দুইজনের অপরাজিত ফিফটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিমুথ করুণারত্নেকে হারায় শ্রীলঙ্কা। ফারুকীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৫ রান। করুণারত্নে দ্রুত ফিরলেও সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন তিনি। ৪৬ রান করে নিশাঙ্কা ফিরলে ভাঙ্গে সেই জুটি। এরপর মেন্ডিসও আর বেশিক্ষণ টিকতে পারেনননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। সামারাবিক্রমা-ধানাঞ্জয়া ডি সিলভারা উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে মাহিশ থিকশানা ৩১ বলে ২৯ রান করলে লড়াই করার পুঁজি পায় লঙ্কানরা। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩০ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×