হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

কিয়েভ, ২৩ জানুয়ারি – ১১ মাস ধরে চলমান ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং ৩০ হাজার বেসামরিক নাগরিক মারা গেছে বলে দাবি করেছেন নরওয়ের সেনা প্রধান।

রোববার নরওয়ের প্রতিরক্ষা প্রধান জেনারেল এরিক ক্রিস্টোফারসেন টিভি২ এর সাথে একটি সাক্ষাত্কারে এই পরিসংখ্যান প্রকাশ করেন। যা ১১ মাস ধরে চলা সংঘাতে কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের অনুমান। তবে সংখ্যাগুলো কীভাবে গণনা করা হয়েছিল তা তিনি উল্লেখ করেনি।

এরআগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, এই যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের সম্ভবত একই সংখ্যার হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শীর্ষ এই মার্কিন জেনারেল।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

এদিকে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কারন গত কয়েক মাস ধরে মস্কো ও কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোন তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে জাতিসংঘ বলছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এ পর্যন্ত অন্তত এক কোটি বিশ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর মধ্যে ৫০ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর প্রায় ৭০ লাখ মানুষ ইউক্রেনের ভেতরেই বাস্তুচ্যূত হয়ে অন্য অঞ্চলে চলে গেছে। তবে উদ্বাস্তু হওয়া হাজার হাজার মানুষ এর মধ্যে আবার তাদের বাড়িঘরে ফিরেছে, বিশেষ করে কিয়েভে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৩ জানুয়ারি – ১১ মাস ধরে চলমান ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার রুশ সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনা হতাহতের সংখ্যা এক লাখ এবং ৩০ হাজার বেসামরিক নাগরিক মারা গেছে বলে দাবি করেছেন নরওয়ের সেনা প্রধান। রোববার নরওয়ের প্রতিরক্ষা প্রধান জেনারেল এরিক ক্রিস্টোফারসেন টিভি২ এর সাথে একটি সাক্ষাত্কারে এই পরিসংখ্যান প্রকাশ করেন। যা ১১ মাস ধরে চলা সংঘাতে কোনও দেশের পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হতাহতের অনুমান। তবে সংখ্যাগুলো কীভাবে গণনা করা হয়েছিল তা তিনি উল্লেখ করেনি। এরআগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের আর্মি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, এই যুদ্ধে রাশিয়ার এক লাখেরও বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের সম্ভবত একই সংখ্যার হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শীর্ষ এই মার্কিন জেনারেল। এদিকে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কারন গত কয়েক মাস ধরে মস্কো ও কিয়েভ তাদের ক্ষয়ক্ষতির নির্ভরযোগ্য কোন তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে জাতিসংঘ বলছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এ পর্যন্ত অন্তত এক কোটি বিশ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এর মধ্যে ৫০ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে। আর প্রায় ৭০ লাখ মানুষ ইউক্রেনের ভেতরেই বাস্তুচ্যূত হয়ে অন্য অঞ্চলে চলে গেছে। তবে উদ্বাস্তু হওয়া হাজার হাজার মানুষ এর মধ্যে আবার তাদের বাড়িঘরে ফিরেছে, বিশেষ করে কিয়েভে। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×