ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর – ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব কিছু দলকে নিয়ে বৈষম্য সৃষ্টি করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তিনি নিরপেক্ষ নয়, তিনি নিজেকে রক্ষা করতে পারেন নাই। সরকার প্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আণ্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
এতে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধা।
ফয়জুল করীম বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে, তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করেন। প্রকৃত রিপোর্ট তারা করেন না। তারা রিপোর্টে লেখেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের কোনো ভোটই নাই, মানে কোনো পার্সেন্টেজ নাই, জরিপকারীরা দালাল।
দেশে কোনো ন্যায়বিচার নাই উল্লেখ করে প্রধান অতিথি বলেন, বিচারিক কোর্ট এখন ঝুঁকে গেছেন। শেখ হাসিনা ক্ষমতায় নাই, আওয়ামী লীগের সব লোক এখন জেলে। সে সময় যারা ক্ষমতায় ছিল না, তারা এখন বাইরে। তিনি বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়।
সূত্র: জাগো নিউজ
এনএন, ২৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন