হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ ডিসেম্বর – ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ সেবার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম প্রধান অতিথি হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার পারভেজ।

বক্তৃতায় লে. কর্নেল মনজুর–ই–এলাহী ই-পাসপোর্টের প্রযুক্তিগত আধুনিকতা, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আদ্দিস আবাবা মিশন ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু করায় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বানও জানান।

উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা তিনজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ তুলে দেন।

এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে অবস্থানরত বাংলাদেশিরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ ডিসেম্বর – ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ সেবার উদ্বোধন করা হয়।বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম প্রধান অতিথি হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার পারভেজ।বক্তৃতায় লে. কর্নেল মনজুর–ই–এলাহী ই-পাসপোর্টের প্রযুক্তিগত আধুনিকতা, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আদ্দিস আবাবা মিশন ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু করায় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বানও জানান।উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা তিনজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ তুলে দেন।এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে অবস্থানরত বাংলাদেশিরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।সূত্র: জাগো নিউজএনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×