হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁদা না দিলে খুন : হুমকি মুকেশ আম্বানিকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৮ অক্টোবর – এশিয়ার শীর্ষতম এবং বিশ্বের ৯ম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। সন্দেহভাজন হুমকিদাতার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পাঠানো সেই ই-মেইলে মুকেশ আম্বানিকে বলা হয়, আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শুটার আছে আমাদের হাতে।

পুলিশ জানিয়েছে গত ২৭ অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তি হুমকি-সহ ইমেলটি মুকেশ আম্বানিকে পাঠিয়েছিলেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের নজরে হুমকির ইমেলটি এলে তারা মুম্বাই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। মুম্বাই পুলিশ এই হুমকির জন্য আইপিসির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে মামলা নথিভুক্ত করেছে বলে জানা গিয়েছে। যার পর তদন্ত শুরু করে দেওয়া হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ই-মেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যে হুমকিদাতা ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ। হুমকিদাতার নাম শাদাব খান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়ায় বিহারের দরভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত সেই ব্যক্তির নাম রাকেশ কুমার মিশ্র। তিনি মুকেশ আম্বানির পরিবার এবং মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

২০২১ সালে দক্ষিণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার বাইরে একটি স্করপিও গাড়িতে পাওয়া যায় ২০টি বিস্ফোরক জেলাটিন লাঠি এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এটা স্রেফ ট্রেলার।

২০২৩ সালের অক্টোবরে ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি ডলার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁদা না দিলে খুন : হুমকি মুকেশ আম্বানিকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁদা না দিলে খুন : হুমকি মুকেশ আম্বানিকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৮ অক্টোবর – এশিয়ার শীর্ষতম এবং বিশ্বের ৯ম ধনী ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে হত্যার হুমকি দিয়ে একটি ইমেইল পাঠানো হয়েছে। সন্দেহভাজন হুমকিদাতার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ইন্ডিয়া টুডে ও এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পাঠানো সেই ই-মেইলে মুকেশ আম্বানিকে বলা হয়, আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তাহলে আপনাকে হত্যা করা হবে। ভারতের সেরা কয়েকজন শুটার আছে আমাদের হাতে। পুলিশ জানিয়েছে গত ২৭ অক্টোবর শাদাব খান নামে এক ব্যক্তি হুমকি-সহ ইমেলটি মুকেশ আম্বানিকে পাঠিয়েছিলেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের নজরে হুমকির ইমেলটি এলে তারা মুম্বাই পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। মুম্বাই পুলিশ এই হুমকির জন্য আইপিসির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে মামলা নথিভুক্ত করেছে বলে জানা গিয়েছে। যার পর তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এসেছে, ই-মেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতিমধ্যে হুমকিদাতা ব্যক্তিকে শনাক্তও করেছে পুলিশ। হুমকিদাতার নাম শাদাব খান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা। মুকেশ আম্বানিকে লক্ষ্য করে অবশ্য এটিই প্রথম হুমকি নয়। গত বছর মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর হুমকি দেওয়ায় বিহারের দরভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত সেই ব্যক্তির নাম রাকেশ কুমার মিশ্র। তিনি মুকেশ আম্বানির পরিবার এবং মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ২০২১ সালে দক্ষিণ মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলার বাইরে একটি স্করপিও গাড়িতে পাওয়া যায় ২০টি বিস্ফোরক জেলাটিন লাঠি এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, এটা স্রেফ ট্রেলার। ২০২৩ সালের অক্টোবরে ফোর্বসের প্রতিবেদন অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৮৫০ কোটি ডলার। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৮ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×