হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইনানী সৈকতে ভেসে আসা লাশ কুমিল্লার যুবকের, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে এনে হত্যা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

কুমিল্লা থেকে নিখোঁজের ছয়দিন পর সজিব হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, গত ১ আগস্ট সজিব কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবার সে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বুধবার বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ জানতে পারে ভেসে ওঠা মরদেহটি নিখোঁজ সজিবের। এ ঘটনায় তদন্তে নেমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মহিনুল ইসলাম বলেন, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইনানী সৈকতে ভেসে আসা লাশ কুমিল্লার যুবকের, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে এনে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইনানী সৈকতে ভেসে আসা লাশ কুমিল্লার যুবকের, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে এনে হত্যা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
Print Image
কুমিল্লা থেকে নিখোঁজের ছয়দিন পর সজিব হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার এলাকার কামাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ জানায়, গত ১ আগস্ট সজিব কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে সজিবের বাবার মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরিবার সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। বুধবার বিকেলে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ জানতে পারে ভেসে ওঠা মরদেহটি নিখোঁজ সজিবের। এ ঘটনায় তদন্তে নেমে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি মহিনুল ইসলাম বলেন, সজিবকে হত্যার পর সাগরে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়। মুক্তিপণের জন্যই প্রথমে অপহরণ এবং পরে হত্যা করা হয়। ঘটনায় জড়িত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তদন্তের স্বার্থে এখন তাদের নাম-পরিচয় বলা যাচ্ছে না। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×