হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:২৬ অপরাহ্ন

ছয়শ ইয়াবাসহ সাদ্দাম হোসাইন মাহিন (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) বিকেলে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন মাহিনকে আটক করে তল্লাশি চালিয়ে ছয়শ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসআই মো. আবু তাহের বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই রোহিঙ্গা তরুণকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
Print Image
ছয়শ ইয়াবাসহ সাদ্দাম হোসাইন মাহিন (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শনিবার (১২ আগস্ট) বিকেলে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন মাহিনকে আটক করে তল্লাশি চালিয়ে ছয়শ ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এসআই মো. আবু তাহের বাদী হয়ে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ওই রোহিঙ্গা তরুণকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×