রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত মহিতাজ মুসকান (২২) মিরপুর মডেল থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মধ্য পীরেরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পীরেরবাগ এলাকার ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
তথ্যের সত্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিতাজ মুসকানের হেফাজত থেকে ১,৫৮০ পিস ইয়াবা ও বিক্রয়লব্ধ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
বৈদ্যুতিক স্থাপনা ও সরঞ্জাম পরীক্ষার ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।




মন্তব্য করুন