হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণ, নিহত শতাধিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


তেহরান, ০৩ জানুয়ারি – ইরানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আহত রয়েছেন ১৪১ জন। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনকালে কেরমান প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে ইরানের স্থানীয় কর্মকর্তারা। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দেশটির জরুরি সার্ভিস বিভাগ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে।

প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে।

সোলাইমানির কবর জিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল না কি সন্ত্রাসী হামলা তা এখনো স্পষ্ট নয়। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৩ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণ, নিহত শতাধিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি জেনারেল কাসেম সোলাইমানির স্মরণসভায় বিস্ফোরণ, নিহত শতাধিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ০৩ জানুয়ারি – ইরানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো আহত রয়েছেন ১৪১ জন। ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনকালে কেরমান প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে চিহ্নিত করেছে ইরানের স্থানীয় কর্মকর্তারা। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে দেশটির জরুরি সার্ভিস বিভাগ। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজার হাজার মানুষ কেরমান প্রদেশের ‘শহীদ গুলজার’ কবরস্থানের দিকে যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় সোলাইমানির সমাধি থেকে ৭০০ মিটার দূরে। দ্বিতীয় বিস্ফোরণটি সমাধি থেকে এক কিলোমিটার দূরে। সোলাইমানির কবর জিয়ারতকারীদের পথে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কেরমানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা উপদেষ্টা বলেন, এগুলো গ্যাস বিস্ফোরণ ছিল না কি সন্ত্রাসী হামলা তা এখনো স্পষ্ট নয়। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৩ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×