ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবারের মত যুব গেমসের আয়োজন করা হয়েছিল।
রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু
এবারের আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে।
চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি ব্রোঞ্জ পদকের জন্য প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৩




মন্তব্য করুন