হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানি মিসাইলের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত, নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ৩ মার্চ – ইরানের পাল্টা হামলায় বাহরাইনে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন।

সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব

টেলিফোন আলাপে বাহরাইনের মন্ত্রী জানান যে ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সেদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ ঘটনায় সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানি মিসাইলের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত, নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানি মিসাইলের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত, নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩ মার্চ – ইরানের পাল্টা হামলায় বাহরাইনে একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন।সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।টেলিফোন আলাপে বাহরাইনের মন্ত্রী জানান যে ইরান থেকে নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতেই ওই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সেদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।এ ঘটনায় সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সরকারকে ধন্যবাদ জানান। এর আগে সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×