হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের পাঁচ কর্মকর্তা ও একটি কারাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৬ জানুয়ারি – ইরানে চলমান বিক্ষোভ দমনে নেপথ্যে পরিকল্পনার অভিযোগে পাঁচ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। একই সঙ্গে ইরানের একটি কারাগারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মার্কিন অর্থ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার। বিবৃতিতে তাদের বিক্ষোভ দমনের ‘মূল রূপকার’ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এ ছাড়া নারীদের বিরুদ্ধে ‘নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণের’ অভিযোগে ইরানের ফারদিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি নেতারা বিক্ষোভের প্রেক্ষাপটে নিজেদের অর্থ আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাচার করছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক ভিডিও বার্তায় বলেন, সংকটময় সময়ে ইরানি জনগণের কাছ থেকে নেওয়া অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তা খুঁজে বের করবে। তিনি ইরানি নেতাদের সহিংসতা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও ‘সর্বোচ্চ চাপ’ নীতি কার্যকর করেছেন। এর লক্ষ্য হিসেবে তেল রপ্তানি বন্ধ করা ও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কথা জানানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের পাঁচ কর্মকর্তা ও একটি কারাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের পাঁচ কর্মকর্তা ও একটি কারাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৬ জানুয়ারি – ইরানে চলমান বিক্ষোভ দমনে নেপথ্যে পরিকল্পনার অভিযোগে পাঁচ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। একই সঙ্গে ইরানের একটি কারাগারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।মার্কিন অর্থ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার। বিবৃতিতে তাদের বিক্ষোভ দমনের ‘মূল রূপকার’ হিসেবে উল্লেখ করা হয়।এ ছাড়া নারীদের বিরুদ্ধে ‘নিষ্ঠুর, অমানবিক ও অপমানজনক আচরণের’ অভিযোগে ইরানের ফারদিস কারাগারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি নেতারা বিক্ষোভের প্রেক্ষাপটে নিজেদের অর্থ আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাচার করছেন কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক ভিডিও বার্তায় বলেন, সংকটময় সময়ে ইরানি জনগণের কাছ থেকে নেওয়া অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তা খুঁজে বের করবে। তিনি ইরানি নেতাদের সহিংসতা বন্ধ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও ‘সর্বোচ্চ চাপ’ নীতি কার্যকর করেছেন। এর লক্ষ্য হিসেবে তেল রপ্তানি বন্ধ করা ও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার কথা জানানো হয়েছে। যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×