হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়, ভাঙলেন মুমিনুলের রেকর্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: তাওহীদ হৃদয়ঢাকা,০৯ নভেম্বর-বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তাঁর দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট ট…


তাওহীদ হৃদয়

ঢাকা,০৯ নভেম্বর-বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তাঁর দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ এবং দ্বিতীয় ইনিংসে ৮০\* রানের ইনিংস খেলে মুমিনুল হকের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।

এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৭৬ ও ১০১ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৭৭ রান।

তবে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসেও ৮০ রানে অপরাজিত রয়েছেন তিনি। এখনো ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটার। ফলে দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট রান দাঁড়িয়েছে ৩২২।

আরও পড়ুন

হৃদয়-মুশফিকের দারুণ লড়াকু জুটির পর আলোকস্বল্পতায় থমকে গেল সিলেট টেস্ট

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড তাওহীদ হৃদয়ের

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ১৪৮ ও ১২৫ রান করেছিলেন তিনি। অর্থাৎ ওই টেস্টে তাঁর মোট সংগ্রহ ছিল ২৭৩ রান। তালিকার চতুর্থ স্থানেও রয়েছেন শান্ত। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের এই অধিনায়ক।

মুশফিক এখন কিংবদন্তি ব্র্যাডম্যানেরও ওপরে

পঞ্চম স্থানে রয়েছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়ক তামিম ইকবাল। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেবার প্রথম ইনিংসে ২৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৬ রান করেন তামিম। দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট সংগ্রহ ছিল ২৩১ রান।

শুধু এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডই নয়, এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন হৃদয়। তাঁর ২৪২ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

বড় চমকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি।

এস এম/ ০৯ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়, ভাঙলেন মুমিনুলের রেকর্ড সম্পর্কিত তথ্য কী?

উত্তর: তাওহীদ হৃদয়ঢাকা,০৯ নভেম্বর-বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়, ভাঙলেন মুমিনুলের রেকর্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়, ভাঙলেন মুমিনুলের রেকর্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] তাওহীদ হৃদয়ঢাকা,০৯ নভেম্বর-বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তাঁর দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ এবং দ্বিতীয় ইনিংসে ৮০\* রানের ইনিংস খেলে মুমিনুল হকের আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। এ তথ্য জানিয়েছে ক্রিকইনফো।এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৭৬ ও ১০১ রান করেছিলেন তিনি। সব মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ২৭৭ রান।তবে সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিং করে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসেও ৮০ রানে অপরাজিত রয়েছেন তিনি। এখনো ব্যাট করছেন এই ডানহাতি ব্যাটার। ফলে দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট রান দাঁড়িয়েছে ৩২২।এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড তাওহীদ হৃদয়েরএই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। গলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ১৪৮ ও ১২৫ রান করেছিলেন তিনি। অর্থাৎ ওই টেস্টে তাঁর মোট সংগ্রহ ছিল ২৭৩ রান। তালিকার চতুর্থ স্থানেও রয়েছেন শান্ত। ২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে যথাক্রমে ১৪৬ ও ১২৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের এই অধিনায়ক।মুশফিক এখন কিংবদন্তি ব্র্যাডম্যানেরও ওপরেপঞ্চম স্থানে রয়েছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়ক তামিম ইকবাল। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। সেবার প্রথম ইনিংসে ২৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ২০৬ রান করেন তামিম। দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট সংগ্রহ ছিল ২৩১ রান।শুধু এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডই নয়, এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন হৃদয়। তাঁর ২৪২ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।বড় চমকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশএক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের আগের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে অপরাজিত ২১৯ রান করেছিলেন তিনি।এস এম/ ০৯ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×