কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাওছার আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৭ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২২তম ও ২৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে তিনি এ সাফল্য অর্জন করেন।
প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি, সচিব মোহাম্মাদ সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) এস এম লতিব এবং উপপরিচালক (প্রশিক্ষণ) ইসমাইল হোসেন।
প্রশিক্ষণে রিসোর্স পারসনরা বলেন, ভবিষ্যতে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে দেশে ও দেশের বাইরে আরও উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে উন্নত দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে উঠবে। এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
রামুতে বাসযাত্রীর শরীরে বাঁধা ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদের এ অর্জন তাঁর পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ কার্যক্রমে সাফল্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: বুনিয়াদি প্রশিক্ষণে দ্বিতীয় উখিয়ার পিআইও এটিএম কাওছার আহমেদ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাওছার আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন