হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


তেহরান, ৫ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার দীর্ঘ চার মাস পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে জানাজা পরিচালনার কথা থাকলেও খামেনির ছেলে মোজতবা খামেনি শেষ পর্যন্ত তা পড়াননি।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জানাজা অনুষ্ঠান ঘিরে তেহরান ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানাজা মোট তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে খামেনির জন্য এবং পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।

খামেনির নিহত হওয়ার ঘটনায় দেশটিতে নয় দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করেছে ইরান সরকার।

কর্মসূচি অনুযায়ী, খামেনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছিল। আগামী ৭ জুলাই তার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে ৯ জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, দাফন ৯ জুলাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৫ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার দীর্ঘ চার মাস পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।স্থানীয় সময় সকাল আটটায় অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে জানাজা পরিচালনার কথা থাকলেও খামেনির ছেলে মোজতবা খামেনি শেষ পর্যন্ত তা পড়াননি।আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জানাজা অনুষ্ঠান ঘিরে তেহরান ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানাজা মোট তিন ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে খামেনির জন্য এবং পরবর্তী ধাপগুলোতে তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।খামেনির নিহত হওয়ার ঘটনায় দেশটিতে নয় দিনের রাষ্ট্রীয় শোক পালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করেছে ইরান সরকার।কর্মসূচি অনুযায়ী, খামেনির মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছিল। আগামী ৭ জুলাই তার মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে ৯ জুলাই ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।এনএন/ ৫ জুলাই ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×