হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানে স্কুলে যাওয়া বন্ধে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


তেহরান, ২৭ ফেব্রুয়ারি – ইরানের উপমন্ত্রী রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে। খবর এনডিটিভির

গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে তেহরানের দক্ষিণের শহর কোমে স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।

পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক।

তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন।

পরদিন ১৫ ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্র: সমকাল
আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানে স্কুলে যাওয়া বন্ধে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানে স্কুলে যাওয়া বন্ধে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৭ ফেব্রুয়ারি – ইরানের উপমন্ত্রী রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে ইরানের কোম শহরে শত শত ছাত্রীকে কিছু লোক ইচ্ছাকৃতভাবে বিষপ্রয়োগ করছে। খবর এনডিটিভির গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে তেহরানের দক্ষিণের শহর কোমে স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। পানাহিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, কোমের স্কুলগুলোর বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে, কিছু লোক চেয়েছিল সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ হোক। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি পানাহি। বিষপ্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন। পরদিন ১৫ ফেব্রুয়ারি সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি বলেন, দেশটির গোয়েন্দা সংস্থা ও শিক্ষা মন্ত্রণালয় বিষপ্রয়োগের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সূত্র: সমকালআইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×