হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১২ জুন – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, উভয় দেশ চুক্তির একটি খসড়ার ওপর একমত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন যে পাকিস্তানের পক্ষ থেকে জোরালো মধ্যস্থতা চললেও একটি বিশেষ মহল এই শান্তি চুক্তি নস্যাৎ করার জন্য ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ বিষয়ে পাকিস্তান সরকার পুরোপুরি সচেতন বলে তিনি উল্লেখ করেন। কুৎসা ও অপপ্রচার এড়িয়ে একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া তৈরির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপগুলো সফল করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। তার মতে শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি এর আগে আর কখনো পৌঁছানো সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে ইসরায়েলকে ইঙ্গিত করেই শেহবাজ শরিফ কুৎসা রটনাকারী হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে অগ্রসর হলেও ইসরায়েল সাফ জানিয়েছে তারা এই চুক্তির অংশ হবে না এবং লেবাননে তাদের হামলা বন্ধ করবে না। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো চুক্তি কার্যকর হলে তা সব ফ্রন্টেই সমানভাবে কার্যকর হতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১২ জুন – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, উভয় দেশ চুক্তির একটি খসড়ার ওপর একমত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন যে পাকিস্তানের পক্ষ থেকে জোরালো মধ্যস্থতা চললেও একটি বিশেষ মহল এই শান্তি চুক্তি নস্যাৎ করার জন্য ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে পাকিস্তান সরকার পুরোপুরি সচেতন বলে তিনি উল্লেখ করেন। কুৎসা ও অপপ্রচার এড়িয়ে একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া তৈরির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপগুলো সফল করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। তার মতে শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি এর আগে আর কখনো পৌঁছানো সম্ভব হয়নি।ধারণা করা হচ্ছে ইসরায়েলকে ইঙ্গিত করেই শেহবাজ শরিফ কুৎসা রটনাকারী হিসেবে উল্লেখ করেছেন।উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে অগ্রসর হলেও ইসরায়েল সাফ জানিয়েছে তারা এই চুক্তির অংশ হবে না এবং লেবাননে তাদের হামলা বন্ধ করবে না। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো চুক্তি কার্যকর হলে তা সব ফ্রন্টেই সমানভাবে কার্যকর হতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×