হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরান সংঘাতে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের লাভ, ট্রাম্পের মন্তব্যে সমালোচনার ঝড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন


যুক্তরাষ্ট্র, ১৩ মার্চ – ইরানের সঙ্গে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ব্যাপক লাভবান হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তার এই মন্তব্যের পর তীব্র সমালোচনা করেছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। তাদের দাবি, ট্রাম্প কেবল সমাজের ধনিক শ্রেণির স্বার্থ রক্ষায় চিন্তিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাই যখন তেলের দাম বৃদ্ধি পায়, তখন দেশটি প্রচুর অর্থ আয় করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

তবে এর পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। অ্যারিজোনার মার্কিন সিনেটর মার্ক কেলি এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ট্রাম্পের শুরু করা যুদ্ধের কারণে সাধারণ কর্মজীবী আমেরিকানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের কারণে শুধুমাত্র বড় বড় তেল কোম্পানিগুলোই আর্থিকভাবে লাভবান হচ্ছে। ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ট্রাম্পের এই খুশির একমাত্র কারণ হলো তিনি সবসময় ধনী ব্যক্তিদের সুবিধা নিয়ে ভাবেন।

ডেমোক্র্যাটিক দলের অন্তত দুই জন আইনপ্রণেতা উইসকনসিনের মার্ক পোকান এবং ভার্জিনিয়ার ডন বেয়ারও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একই ধরনের মন্তব্য করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে করা এসব সমালোচনাকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।

একই সময়ে ইরাকের একটি বন্দরে দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরান এসব ট্যাংকারে হামলা চালিয়েছে। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালীতে আরও বেশ কয়েকটি তেলবাহী জাহাজ আটকা পড়ার খবর পাওয়া গেছে।

এ এম/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরান সংঘাতে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের লাভ, ট্রাম্পের মন্তব্যে সমালোচনার ঝড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরান সংঘাতে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের লাভ, ট্রাম্পের মন্তব্যে সমালোচনার ঝড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] যুক্তরাষ্ট্র, ১৩ মার্চ – ইরানের সঙ্গে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ব্যাপক লাভবান হবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।তার এই মন্তব্যের পর তীব্র সমালোচনা করেছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। তাদের দাবি, ট্রাম্প কেবল সমাজের ধনিক শ্রেণির স্বার্থ রক্ষায় চিন্তিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তাই যখন তেলের দাম বৃদ্ধি পায়, তখন দেশটি প্রচুর অর্থ আয় করে।তবে এর পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। অ্যারিজোনার মার্কিন সিনেটর মার্ক কেলি এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ট্রাম্পের শুরু করা যুদ্ধের কারণে সাধারণ কর্মজীবী আমেরিকানরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।তিনি আরও জানান, জ্বালানি তেলের আকাশছোঁয়া দামের কারণে শুধুমাত্র বড় বড় তেল কোম্পানিগুলোই আর্থিকভাবে লাভবান হচ্ছে। ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ট্রাম্পের এই খুশির একমাত্র কারণ হলো তিনি সবসময় ধনী ব্যক্তিদের সুবিধা নিয়ে ভাবেন।ডেমোক্র্যাটিক দলের অন্তত দুই জন আইনপ্রণেতা উইসকনসিনের মার্ক পোকান এবং ভার্জিনিয়ার ডন বেয়ারও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একই ধরনের মন্তব্য করেছেন। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে করা এসব সমালোচনাকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন।একই সময়ে ইরাকের একটি বন্দরে দুটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরান এসব ট্যাংকারে হামলা চালিয়েছে। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালীতে আরও বেশ কয়েকটি তেলবাহী জাহাজ আটকা পড়ার খবর পাওয়া গেছে।এ এম/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×