হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইলন মাস্কের এক্সএআই ছাড়লেন দুই সহপ্রতিষ্ঠাতা, নেতৃত্বে অস্থিরতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রুয়ারি – কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআইয়ের অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা টনি উ এবং জিমি বা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজ নিজ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রায় তিন বছর আগে ইলন মাস্কের সঙ্গে যৌথভাবে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।

জানা গেছে এখন পর্যন্ত এক্সএআইয়ের ১২ জন সহপ্রতিষ্ঠাতার মধ্যে অর্ধেকই সরে দাঁড়িয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জিমি বার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ চাপের বিষয়টি উঠে এসেছে। এআই মডেলের সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ থাকায় প্রযুক্তি দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইলন মাস্ক চাইছেন ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত এগিয়ে যেতে। তবে বিদায়ী বার্তায় জিমি বা কিংবা টনি উ কেউই পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তারা সহকর্মীদের ধন্যবাদ এবং মাস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

উল্লেখযোগ্য বিষয় হলো মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স কর্তৃক এক্সএআই অধিগ্রহণের ঘোষণার পরপরই এই পরিবর্তনের ঘটনা ঘটল। দুই প্রতিষ্ঠানের মিলিত বাজারমূল্য প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই সমন্বিত প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে পারে। তবে নেতৃত্বের পর্যায়ে এমন ধারাবাহিক প্রস্থান প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইলন মাস্কের এক্সএআই ছাড়লেন দুই সহপ্রতিষ্ঠাতা, নেতৃত্বে অস্থিরতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইলন মাস্কের এক্সএআই ছাড়লেন দুই সহপ্রতিষ্ঠাতা, নেতৃত্বে অস্থিরতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] যুক্তরাষ্ট্র, ১১ ফেব্রুয়ারি – কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান এক্সএআইয়ের অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা টনি উ এবং জিমি বা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজ নিজ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রায় তিন বছর আগে ইলন মাস্কের সঙ্গে যৌথভাবে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন।জানা গেছে এখন পর্যন্ত এক্সএআইয়ের ১২ জন সহপ্রতিষ্ঠাতার মধ্যে অর্ধেকই সরে দাঁড়িয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী জিমি বার পদত্যাগের পেছনে অভ্যন্তরীণ চাপের বিষয়টি উঠে এসেছে। এআই মডেলের সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদ থাকায় প্রযুক্তি দলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ইলন মাস্ক চাইছেন ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত এগিয়ে যেতে। তবে বিদায়ী বার্তায় জিমি বা কিংবা টনি উ কেউই পদত্যাগের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। তারা সহকর্মীদের ধন্যবাদ এবং মাস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।উল্লেখযোগ্য বিষয় হলো মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স কর্তৃক এক্সএআই অধিগ্রহণের ঘোষণার পরপরই এই পরিবর্তনের ঘটনা ঘটল। দুই প্রতিষ্ঠানের মিলিত বাজারমূল্য প্রায় ১ দশমিক ২৫ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই এই সমন্বিত প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসতে পারে। তবে নেতৃত্বের পর্যায়ে এমন ধারাবাহিক প্রস্থান প্রতিষ্ঠানের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×