হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের ওপর আরও এক দেশের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


ব্রাসেল্‌স, ০৭ ডিসেম্বর – ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত হামলার ঘটনায় ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই এমন ঘোষণা দিলো বেলজিয়াম।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরাইলি বসতি স্থাপনকারীদেরও বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দে ক্রো।

এক্সে এক পোস্টে বেলজিয়ামের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি এটাই।

হামাসের অতর্কিত হামলার পর ইসরাইলের পক্ষে দাঁড়িয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তবে গাজায় হামলার বিষয়ে বেসামরিককে রক্ষা, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি।

আলেক্সান্ডার দে ক্রো নিশ্চিত করেছেন, বেলজিয়াম নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তা অনুসরণ করবে।

এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের ও পরিবারের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান মিলার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের ওপর আরও এক দেশের ভিসা নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের ওপর আরও এক দেশের ভিসা নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসেল্‌স, ০৭ ডিসেম্বর – ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরোচিত হামলার ঘটনায় ইসরাইলের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার একদিন পরই এমন ঘোষণা দিলো বেলজিয়াম। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরাইলি বসতি স্থাপনকারীদেরও বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দে ক্রো। এক্সে এক পোস্টে বেলজিয়ামের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে সম্মতি জানিয়ে বলেন, বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতার পরিণতি এটাই। হামাসের অতর্কিত হামলার পর ইসরাইলের পক্ষে দাঁড়িয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তবে গাজায় হামলার বিষয়ে বেসামরিককে রক্ষা, জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি। আলেক্সান্ডার দে ক্রো নিশ্চিত করেছেন, বেলজিয়াম নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করবে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে তা অনুসরণ করবে। এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের ও পরিবারের ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানান মিলার। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৭ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×