হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসলামপুরে লবণের ওজন-মূল্যে কারসাঁজিতে ব্যবসায়ীদের অঘোষিত ধর্মঘট!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ অপরাহ্ন

কক্সবাজারের শিল্প নগরী ইসলামপুর লবণ মিল মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে শতাধিক লবণ ব্যবসায়ী -আড়তদার।

এ কারনে চরম বিপাকে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারও বোট শ্রমিক। কারণে অকারণে লবনের দাম কম, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামপুর লবণ ব্যবসায়ী ও আড়তদার সমিতি।

২৭ ফেব্রুয়ারী (রবিবার) সকাল থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে শিল্প নগরী ইসলামপুর লবণ মিল ঘাটে। এতে নদীতে আটকা পড়েছে দেড় শতাধিক লবণ বোঝাই বোট। এসব বোটে হাজার হাজার মন লবণ খালাসের অপেক্ষায় রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারো অধিক শ্রমিক।

ইসলামপুর লবণ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন মুরাদ জানান, ইসলামপুর লবণ মিল মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছে। এক মন লবণে পানি, মাটি বাদ দিয়ে ৪২ কেজি করে ওজন করার নিয়ম থাকলেও তারা ৫০ কেজি করে ওজন করে প্রতারিত করছে ব্যবসায়ী- আড়তদারদের। বর্তমানে চট্টগ্রাম -পটিয়ার চেয়ে ইসলামপুরে লবণের দাম ১শ টাকা কম দামে ক্রয় করছে মিল মালিকরা। এসবের কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

তিনি আরো বলেন, এক মনে ৪২ কেজি এবং পাশ্ববর্তী মোকাম পটিয়া, চট্টগ্রামের সাথে সামঞ্জস্য রেখে আনলোড, পূর্ববর্তী দিন বাজার নির্ধারণ এবং লবনের গুনগত মান বিচার বিশ্লেষণ করে বাজার নির্ধারণ করার দাবি জানান। বিষয়টি সুরহা করতে কক্সবাজারের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ধর্মঘটকারীরা৷ নয় তো দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, দেখা দিবে বিপর্যয়।

এদিকে অঘোষিত ধর্মঘটের কবলে পড়েছে দেড় শতাধিক বোটের মাঝি, হাজার হাজার শ্রমিক। তারা দ্রুত বিষয়টি সমাধানে এগিয়ে আসার অনুরোধ করেন। নয় তো তাদের পরিবার পরিজনদের অনাহারে থাকতে হবে বলে জানান বোট মাঝি ও শ্রমিকরা।

এসব বিষয়ে ইসলামপুর লবণ মিল মালিক সমবায় সমিতির সভাপতি শামশুল আলম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে রওনা দিয়েছেন বলে জানায়। অপরদিকে সাধারণ সম্পাদক মনজুর আলমের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসলামপুরে লবণের ওজন-মূল্যে কারসাঁজিতে ব্যবসায়ীদের অঘোষিত ধর্মঘট!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসলামপুরে লবণের ওজন-মূল্যে কারসাঁজিতে ব্যবসায়ীদের অঘোষিত ধর্মঘট!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের শিল্প নগরী ইসলামপুর লবণ মিল মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে শতাধিক লবণ ব্যবসায়ী -আড়তদার। এ কারনে চরম বিপাকে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারও বোট শ্রমিক। কারণে অকারণে লবনের দাম কম, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামপুর লবণ ব্যবসায়ী ও আড়তদার সমিতি। ২৭ ফেব্রুয়ারী (রবিবার) সকাল থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে শিল্প নগরী ইসলামপুর লবণ মিল ঘাটে। এতে নদীতে আটকা পড়েছে দেড় শতাধিক লবণ বোঝাই বোট। এসব বোটে হাজার হাজার মন লবণ খালাসের অপেক্ষায় রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারো অধিক শ্রমিক। ইসলামপুর লবণ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন মুরাদ জানান, ইসলামপুর লবণ মিল মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছে। এক মন লবণে পানি, মাটি বাদ দিয়ে ৪২ কেজি করে ওজন করার নিয়ম থাকলেও তারা ৫০ কেজি করে ওজন করে প্রতারিত করছে ব্যবসায়ী- আড়তদারদের। বর্তমানে চট্টগ্রাম -পটিয়ার চেয়ে ইসলামপুরে লবণের দাম ১শ টাকা কম দামে ক্রয় করছে মিল মালিকরা। এসবের কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, এক মনে ৪২ কেজি এবং পাশ্ববর্তী মোকাম পটিয়া, চট্টগ্রামের সাথে সামঞ্জস্য রেখে আনলোড, পূর্ববর্তী দিন বাজার নির্ধারণ এবং লবনের গুনগত মান বিচার বিশ্লেষণ করে বাজার নির্ধারণ করার দাবি জানান। বিষয়টি সুরহা করতে কক্সবাজারের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ধর্মঘটকারীরা৷ নয় তো দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, দেখা দিবে বিপর্যয়। এদিকে অঘোষিত ধর্মঘটের কবলে পড়েছে দেড় শতাধিক বোটের মাঝি, হাজার হাজার শ্রমিক। তারা দ্রুত বিষয়টি সমাধানে এগিয়ে আসার অনুরোধ করেন। নয় তো তাদের পরিবার পরিজনদের অনাহারে থাকতে হবে বলে জানান বোট মাঝি ও শ্রমিকরা। এসব বিষয়ে ইসলামপুর লবণ মিল মালিক সমবায় সমিতির সভাপতি শামশুল আলম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে রওনা দিয়েছেন বলে জানায়। অপরদিকে সাধারণ সম্পাদক মনজুর আলমের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×