হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইয়াবা ও নগদ টাকা নিয়ে মায়ানমার নাগরিকসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা, ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকাসহ ৩ মাদককারবারি আটক করেছে র‌্যাব-১৫। আটকদের মধ্যে একজন মায়ানমারের নাগরিক, একজন নারী ও অপরজন দ্রুত বিচার আইনে পরোয়ানাভুক্ত আসামি।

সোমবার (২৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। রবিবার (২৮ এপ্রিল) টেকনাফের বড় হাবিবপাড়া ও পৌরসভা ঝর্নাচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হল, মায়ানমারের মংডু, ধলিয়াপাড়ার নুর আলমের ছেলে আফসার প্রকাশ ফয়সাল (২৫), টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বড় হাবির পাড়া ইউনুছের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮) ও টেকনাফ সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মহেশখালিয়াপাড়া মমতাজ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০)।

আবু সালাম চৌধুরী বলেন, পৃথক অভিযান চালিয়ে মায়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ফয়সাল ও ফাতেমার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে নিজাম উদ্দিন দ্রুত বিচার আইনের পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইয়াবা ও নগদ টাকা নিয়ে মায়ানমার নাগরিকসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইয়াবা ও নগদ টাকা নিয়ে মায়ানমার নাগরিকসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা, ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকাসহ ৩ মাদককারবারি আটক করেছে র‌্যাব-১৫। আটকদের মধ্যে একজন মায়ানমারের নাগরিক, একজন নারী ও অপরজন দ্রুত বিচার আইনে পরোয়ানাভুক্ত আসামি। সোমবার (২৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। রবিবার (২৮ এপ্রিল) টেকনাফের বড় হাবিবপাড়া ও পৌরসভা ঝর্নাচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হল, মায়ানমারের মংডু, ধলিয়াপাড়ার নুর আলমের ছেলে আফসার প্রকাশ ফয়সাল (২৫), টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বড় হাবির পাড়া ইউনুছের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮) ও টেকনাফ সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মহেশখালিয়াপাড়া মমতাজ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০)। আবু সালাম চৌধুরী বলেন, পৃথক অভিযান চালিয়ে মায়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ফয়সাল ও ফাতেমার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে নিজাম উদ্দিন দ্রুত বিচার আইনের পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×