হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়ায় সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে নলকূপের গর্তে পড়ে মাজেদুল ইসলাম মাহিন নামের ৩ বছর বয়সী এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উক্ত এলাকার সৌদি প্রবাসী আবু শামার সন্তান।

স্থানীয়রা জানান, গত ২ দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খননকৃত গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোনো ব্যবস্থা নেয়নি। যার দরুন গভীর এ গর্তে অব্যাহত বৃষ্টির পানি জমে। শিশু মাজেদ পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।

ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আছরের নামাজের পর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ নাইক্যংদিয়ায় সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টার দিকে নলকূপের গর্তে পড়ে মাজেদুল ইসলাম মাহিন নামের ৩ বছর বয়সী এক শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উক্ত এলাকার সৌদি প্রবাসী আবু শামার সন্তান। স্থানীয়রা জানান, গত ২ দিন আগে বসত ভিটায় নলকূপ স্থাপনের কাজ শেষ হলেও কাজে ব্যবহারের জন্য খননকৃত গর্তটি ভরাট অথবা তার চতুর্পাশে সতর্কতা মূলক কোনো ব্যবস্থা নেয়নি। যার দরুন গভীর এ গর্তে অব্যাহত বৃষ্টির পানি জমে। শিশু মাজেদ পরিবারের সদস্যদের অগোচরে গর্তে পড়ে গেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আছরের নামাজের পর লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×