হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে যোগদান করলেন আট চিকিৎসক, অবকাঠামো গড়ে না উঠায় স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগণ

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও ::

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারি সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ প্রাপ্ত ৮ জন চিকিৎসক কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যোগদান করেছেন।

গত বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের নিকট যোগদান পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকৃতদের মধ্যে সাতজন সহকারি সার্জন ও একজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। যোগদানকৃতরা হল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা, ডেন্টাল সার্জন আসফি জাহান তিশা, ডাঃ আরিফ উল্লাহ, ডাঃ মোহাম্মদ রিয়াদ হোসেন,ডাঃ দেব জ্যোতি বিশ্বাস, ডাঃ জাওয়াদ সিরাজ তাজিন, ডাঃ রওশন জাহান ও ডাঃ আসিফ আহমেদ চৌধুরী।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে মতবিনিময়ে অংশ নেন ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোরশেদের সাথে যোগাযোগ করা হলে জানান, উপজেলার স্বাস্থ্য সংশ্লিষ্ট অবকাঠামো এখনো গড়ে না উঠায় অফিস কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে।

বৃহস্পতিবার নতুন আটজন চিকিৎসক যোগদান করায় উপস্বাস্থ্য কেন্দ্র ভবনে সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে।তবে উক্ত কেন্দ্রে বরাদ্দ হওয়া নতুন ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে কার্যক্রম কিছুটা হলেও গতি পাবে।

সচেতন মহল মনে করছেন, উপজেলা ভিত্তিক অবকাঠামো, মেডিসিন এবং অন্যান্য সুযোগ সুবিধা এখনো বাস্তবায়ন না হওয়ায় নবাগত অর্ধডজনাধিক চিকিৎসকদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে উপজেলার লাখো জনগণ।

তাদের অভিমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো গড়ে না উঠা পর্যন্ত যোগদানকৃত মেডিকেল অফিসারদের উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে পাঠানো হলে প্রান্তিক জনগণ চিকিৎসা সেবা ও আনুষাঙ্গিক সুযোগ- সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ঈদগাঁও উপ- স্বাস্থ্য কেন্দ্রের ভবন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওতে যোগদান করলেন আট চিকিৎসক, অবকাঠামো গড়ে না উঠায় স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে যোগদান করলেন আট চিকিৎসক, অবকাঠামো গড়ে না উঠায় স্বাস্থ্য সেবা বঞ্চিত জনগণ

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও :: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Print Image
৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারি সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ প্রাপ্ত ৮ জন চিকিৎসক কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যোগদান করেছেন। গত বৃহস্পতিবার ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের নিকট যোগদান পত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। যোগদানকৃতদের মধ্যে সাতজন সহকারি সার্জন ও একজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। যোগদানকৃতরা হল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ উম্মে হাবিবা, ডেন্টাল সার্জন আসফি জাহান তিশা, ডাঃ আরিফ উল্লাহ, ডাঃ মোহাম্মদ রিয়াদ হোসেন,ডাঃ দেব জ্যোতি বিশ্বাস, ডাঃ জাওয়াদ সিরাজ তাজিন, ডাঃ রওশন জাহান ও ডাঃ আসিফ আহমেদ চৌধুরী। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা যোগদানকৃতদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে মতবিনিময়ে অংশ নেন ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মঈনুদ্দীন মোরশেদের সাথে যোগাযোগ করা হলে জানান, উপজেলার স্বাস্থ্য সংশ্লিষ্ট অবকাঠামো এখনো গড়ে না উঠায় অফিস কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে। বৃহস্পতিবার নতুন আটজন চিকিৎসক যোগদান করায় উপস্বাস্থ্য কেন্দ্র ভবনে সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে।তবে উক্ত কেন্দ্রে বরাদ্দ হওয়া নতুন ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হলে কার্যক্রম কিছুটা হলেও গতি পাবে। সচেতন মহল মনে করছেন, উপজেলা ভিত্তিক অবকাঠামো, মেডিসিন এবং অন্যান্য সুযোগ সুবিধা এখনো বাস্তবায়ন না হওয়ায় নবাগত অর্ধডজনাধিক চিকিৎসকদের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে উপজেলার লাখো জনগণ। তাদের অভিমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো গড়ে না উঠা পর্যন্ত যোগদানকৃত মেডিকেল অফিসারদের উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে পাঠানো হলে প্রান্তিক জনগণ চিকিৎসা সেবা ও আনুষাঙ্গিক সুযোগ- সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেন। প্রসঙ্গত বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে ঈদগাঁও উপ- স্বাস্থ্য কেন্দ্রের ভবন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×