হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নির্মাণ শ্রমিক নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাটে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আরমান ( ২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। আরমান ঈদগাঁও সদর ইউনিয়নের মেহের ঘোনা গ্রামের ছাবের বাবুর্চির ছেলে।

গত ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঈদগঁও নদীর রাজঘাট পয়েন্টে ঘটে এ ঘটনা।

জানা গেছে, আরমান ভোমরিয়াঘোনা থেকে নির্মাণ কাজ শেষ করে রাজঘাট গজালিয়া শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলে রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মিলেনি আরমানের।

একইদিন সকাল থেকে রামু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শুমেন বুড়ুয়ার নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে কক্সবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা উপসহকারী পরিচালক অতিশ চাকমার নেতৃত্বে একটি ডুবুরি দল ও চট্রগ্রাম থেকে আসা স্পেশাল ডুবুরি দল জোরালো ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

রামু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শুমেন বুড়ুয়া বলেন, ডুবুরি দল সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও নদীর রাজঘাটে তল্লাশি চালালেও আরমানকে খোঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ার কারণে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিকে যতক্ষণ না খোঁজে পাওয়া যাবেনা ততক্ষণ উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগাঁওতে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নির্মাণ শ্রমিক নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে নির্মাণ শ্রমিক নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাটে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আরমান ( ২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন। আরমান ঈদগাঁও সদর ইউনিয়নের মেহের ঘোনা গ্রামের ছাবের বাবুর্চির ছেলে। গত ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ঈদগঁও নদীর রাজঘাট পয়েন্টে ঘটে এ ঘটনা। জানা গেছে, আরমান ভোমরিয়াঘোনা থেকে নির্মাণ কাজ শেষ করে রাজঘাট গজালিয়া শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হলে রবিবার সন্ধ্যা পর্যন্ত খোঁজ মিলেনি আরমানের। একইদিন সকাল থেকে রামু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শুমেন বুড়ুয়ার নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরবর্তীতে কক্সবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা উপসহকারী পরিচালক অতিশ চাকমার নেতৃত্বে একটি ডুবুরি দল ও চট্রগ্রাম থেকে আসা স্পেশাল ডুবুরি দল জোরালো ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। রামু ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শুমেন বুড়ুয়া বলেন, ডুবুরি দল সকাল থেকে বিকাল পর্যন্ত ঈদগাঁও নদীর রাজঘাটে তল্লাশি চালালেও আরমানকে খোঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ার কারণে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিকে যতক্ষণ না খোঁজে পাওয়া যাবেনা ততক্ষণ উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×