হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওতে ৪টি অস্ত্র ও গুলিসহ আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ০৮:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে চারটি অবৈধ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল কাদের (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ানশুটার গান, দুইটি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতার নুরুল কাদের ইসলামাবাদের পশ্চিম টেকপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব গোন সূত্রে জানতে পারে কতিপয় ব্যক্তি ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল মধ্যরাতে সেখানে অভিযান চালায়।

র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুল কাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তায় এসব অস্ত্রশস্ত্র পাওয়া যায়।

সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে র‌্যাব দাবি করেছে।

তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগাঁওতে ৪টি অস্ত্র ও গুলিসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওতে ৪টি অস্ত্র ও গুলিসহ আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২, ০৮:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন থেকে চারটি অবৈধ দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ নুরুল কাদের (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিনগত মধ্যরাতে এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ানশুটার গান, দুইটি থ্রিকোয়ার্টার গান, ছয় রাউন্ড কার্তুজ ও দুইটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতার নুরুল কাদের ইসলামাবাদের পশ্চিম টেকপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, র‌্যাব গোন সূত্রে জানতে পারে কতিপয় ব্যক্তি ইসলামাবাদ ইউনিয়নের রাবার ড্রামের উত্তর পাশে নির্মাণাধীন নতুন রেললাইনের উপর অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল মধ্যরাতে সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নুরুল কাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তায় এসব অস্ত্রশস্ত্র পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে র‌্যাব দাবি করেছে। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×