হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সমালোচনার ঝড়

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

আনোয়ার হোছাইন, ঈদগাঁও::

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

কক্সবাজার ৩ সংসদীয় (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) এর প্রচার ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সংসদীয় আসন এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার(২২ সেপ্টেম্বর ) রাতের কোন এক সময়ে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বার আউলিয়া বাজার এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয়রা পরদিন সকালে প্রচার ব্যানারে কাঁদাযুক্ত ময়লা নিক্ষেপের ব্যানার ও ফেস্টুন চুরির ঘটনা এলাকার কর্মী ,সমর্থক,পথচারী ও সচেতন জনগনের চোখে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মুহুর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উক্ত সংসদীয় আসনের জামাত শিবির সমর্থিত ভোটার ও সচেতন জনগণ এ ঘটনাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনা হিসেবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “সাহস থাকলে সরাসরি বিরোধিতা করুন,চোরের মতো রাতের অন্ধকারে ভিপি বাহাদুরের ফেস্টুন চুরি ও কাঁদা নিক্ষেপ করা কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

এছাড়া এ চিত্র ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে চলছেন অদ্যাবধি।

স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। ভদ্রোচিত প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে এ ধরনের আচরণ রাজনৈতিক পরিবেশকে আরও ঘোলাটে করে তুলছে।

অনেকে প্রশ্ন তুলেছেন—জনসমর্থনে আস্থাহীন হয়ে কি প্রতিপক্ষের প্রচারণায় এভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে?

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সমালোচনার ঝড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সমালোচনার ঝড়

প্রতিবেদক: আনোয়ার হোছাইন, ঈদগাঁও:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার ৩ সংসদীয় (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) এর প্রচার ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সংসদীয় আসন এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সোমবার(২২ সেপ্টেম্বর ) রাতের কোন এক সময়ে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বার আউলিয়া বাজার এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়রা পরদিন সকালে প্রচার ব্যানারে কাঁদাযুক্ত ময়লা নিক্ষেপের ব্যানার ও ফেস্টুন চুরির ঘটনা এলাকার কর্মী ,সমর্থক,পথচারী ও সচেতন জনগনের চোখে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মুহুর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উক্ত সংসদীয় আসনের জামাত শিবির সমর্থিত ভোটার ও সচেতন জনগণ এ ঘটনাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনা হিসেবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “সাহস থাকলে সরাসরি বিরোধিতা করুন,চোরের মতো রাতের অন্ধকারে ভিপি বাহাদুরের ফেস্টুন চুরি ও কাঁদা নিক্ষেপ করা কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” এছাড়া এ চিত্র ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে চলছেন অদ্যাবধি। স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। ভদ্রোচিত প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে এ ধরনের আচরণ রাজনৈতিক পরিবেশকে আরও ঘোলাটে করে তুলছে। অনেকে প্রশ্ন তুলেছেন—জনসমর্থনে আস্থাহীন হয়ে কি প্রতিপক্ষের প্রচারণায় এভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে?

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×