কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ গভীর রাতে মদ-জুয়ার আসরে অভিযান চালিয়ে এক বিএনপি নেতাসহ ৬ জনকে আটক করেছে ।
বুধবার ( ১ জুলাই ) ভোররাত ৪ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউপির ৮ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একটি সেমিপাকা ঘরে মদ-জুয়ার আসরের সংবাদ পেয়ে থানা পুলিশ ঘরটি ঘেরাও করে। অনেক ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভাঙ্গার ঘোষনা দিলে তারা দরজা খুলতে বাধ্য হয় । পরে পুলিশ তল্লাশি চালিয়ে টয়লেটের ভেতরে লুকিয়ে থাকা জুবায়েদ উল্লাহ জুয়েল মেম্বারসহ ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামও উদ্ধার করা হয় বলে জানান উপস্থিত স্থানীয় জনগন।
আটক জুবায়েদ উল্লাহ জুয়েল সদ্য ঘোষিত উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য।
বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। অব্যাহত অপরাধের মূল হচ্ছে মাদক।তাই মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
উপজেলা বিএনপি সভাপতি আবুল কালামের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, দল এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে।
এদিকে মাদকের আসর থেকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল মেম্বারসহ মাদকসেবীদের আটকের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভাইরাল হয় এবং সাহসি ভুমিকার জন্য থানার ওসি পুলিশকে ধন্যবাদ দিতে দেখা যায় নেটিজেনদের।
তারা পুলিশের এ সাহসী ভূমিকা অব্যাহত রাখার জন্য ঈদগাঁও থানার ওসির নিকট দাবী জানিয়েছেন ।
প্রসঙ্গত কমিটি ঘোষনা পরবর্তী গত ২৮ জুন রাতে ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটায় দলীয় কার্যালয়ে জুয়েলসহ ইউনিয়ন বিএনপি নেতাদের ঘটা করে সম্বর্ধনাও দেয় দলটি৷। কমিটি গঠনের পর থেকে এ কমিটিতে স্থান পাওয়াদের নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায়।




মন্তব্য করুন