কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নকিব নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় মালুমঘাট হাইওয়ে পুলিশ লাশ ও দূর্ঘটনা কবলিত গাড়িসহ চালককে তাদের জিম্মায় নিয়েছে।
মঙ্গলবার ভোরে মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নকীব ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন কালিয়া ইউনিয়নের বাসিন্দা এবং দূর্ঘটনা কবলিত ট্রাকের মালিক বলে জানা যায়।
স্থানীয়রা জানান, কক্সবাজার মুখী বাঁশবাহী ট্রাকের পেছন দিকে রডবাহী একই মুখি অপর ট্রাক গাড়ি ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এতে ট্রাকে থাকা নকিব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ লাশ , দূর্ঘটনা কবলিত ট্রাক এবং চালককে তাদের জিম্মায় নেয়। পরে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, নিহতের লাশসহ গাড়ি ও তার চালককে চকরিয়া মালুমঘাট হাইওয়ের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভোলার যুবক নিহত সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নকিব নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় মালুমঘাট হাইওয়ে প। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন