হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জম্মু -কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ ভারতীয় সেনা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ন


নয়াদিল্লি, ২২ জানুয়ারি – জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি সেনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বুলেটপ্রুফ সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি টপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, ডোডায় সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের বীর সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা সবসময় স্মরণ করবো। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। কোরের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ডোডা অঞ্চলে খারাপ আবহাওয়ার মধ্যে দুর্গম এলাকায় চলাচলের সময় একটি সেনা গাড়ি অভিযানে অংশ নিতে যাওয়া সেনাদের বহন করছিল। এ সময় গাড়িটি সড়ক থেকে পিছলে পড়ে যায়। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণহানিও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জম্মু -কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ ভারতীয় সেনা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জম্মু -কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ ভারতীয় সেনা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ জানুয়ারি – জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় একটি সেনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, বুলেটপ্রুফ সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি টপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে বলেন, ডোডায় সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের বীর সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগ আমরা সবসময় স্মরণ করবো। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে। আহত ১০ জন সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর জানান, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। কোরের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ডোডা অঞ্চলে খারাপ আবহাওয়ার মধ্যে দুর্গম এলাকায় চলাচলের সময় একটি সেনা গাড়ি অভিযানে অংশ নিতে যাওয়া সেনাদের বহন করছিল। এ সময় গাড়িটি সড়ক থেকে পিছলে পড়ে যায়। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রাণহানিও রয়েছে। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×