হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও’র ইয়াবা ডন সাবেক বিএনপি নেতা এচারু ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের সংবাদে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা ডন ও হাবেখ বিএনপি নেতা এচারুল হক (৪৫) ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট নিয়ে তার নারী সহযোগিসহ চট্টগ্রামে গ্রেফতারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাল মা…

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা ডন ও হাবেখ বিএনপি নেতা এচারুল হক (৪৫) ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট নিয়ে তার নারী সহযোগিসহ চট্টগ্রামে গ্রেফতারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাল মানুষের মুখোশের আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে মাদক সিন্ডিকেটে জড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে এ মাদক কারবারির বিরুদ্ধে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই রাতে অভিযান চালিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে পাঁচলাইশ থানাধীন শুলকবহর ৮নং ওয়ার্ডের কাতালগঞ্জ টেস্টি ট্রিট নামীয় দোকানের সামনে অবস্থানকালে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৮নং দক্ষিণ পালাকাটার মোহাম্মদ আলম প্রকাশ আলম বৈদ্য এর পুত্র ইয়াবা ডন খ্যাত বিএনপি নেতা মোহাম্মদ এছারুল হক (৪৫) ও তার নারী সহযোগী চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা শেরমদখান বাড়ী এলাকার মৃত মোহাম্মদ সেরুর কন্যা মৃত ইমাম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫)কে। তাদের তল্লাশি করে ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

পরে ২৪ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর কর্মকর্তা পরিদর্শক মেহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে চট্টগ্রামের পাচলাইশ মডেল থানায় দায়ের করেন।যার মামলা নম্বর: ২১ । যা এতদিন অজানা ছিল এলাকাবাসীর।

দেরিতে হলেও ইয়াবা ডন এচারুর গ্রেফতারের সংবাদ এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং লোকজন নানা প্রতিক্রিয়া শুরু করে। স্থানীয়দের দাবি সম্প্রতি ইয়াবা ডন এচারুর এলাকায় বিচরণ না দেখে জনমনে সন্দেহের সৃষ্টি হয়।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

অবশেষে তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে লোকজন জানান,সে এক যুগ ধরে ভাল মানুষের মুখোশের আড়ালে এলাকার অসহায় বেকার যুবকদের নিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তুলে। সে তার মাদক পাচার নির্বিঘ্নে চালিয়ে যেতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী নেতাদের টাকার বিনিময়ে সখ্যতা গড়ে তুলে।

অপরদিকে একই সময়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদেরও ম্যানেজ করে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদও হাতিয়ে নিয়েছিল। তার এ মাদক সিন্ডিকেটের খপ্পরে পড়ে এলাকার অসহায় অনেক সহজ সরল যুবক জেল হাজতে গিয়ে পরিবার পরিজন নিয়ে নি:স্ব হয়ে গেছে।

সর্বশেষ বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এলে দলীয় দাপটে স্থানীয় গুলজার বেগম দাখিল মাদরাসা মসজিদের সভাপতির পদও হাতিয়ে নেয়। একজন চিহ্নিত ইয়াবা কারবারি মসজিদের মত পবিত্র আল্লাহর ঘরের সভাপতি হওয়ার ঘটনায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঈদগাঁও'র ইয়াবা ডন সাবেক বিএনপি নেতা এচারু ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের সংবাদে তোলপাড় সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা ডন ও হাবেখ বিএনপি নেতা এচারুল হক (৪৫) ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট নিয়ে তার নারী সহযোগিসহ চট্টগ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও’র ইয়াবা ডন সাবেক বিএনপি নেতা এচারু ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের সংবাদে তোলপাড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও’র ইয়াবা ডন সাবেক বিএনপি নেতা এচারু ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের সংবাদে তোলপাড়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইয়াবা ডন ও হাবেখ বিএনপি নেতা এচারুল হক (৪৫) ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট নিয়ে তার নারী সহযোগিসহ চট্টগ্রামে গ্রেফতারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভাল মানুষের মুখোশের আড়ালে রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে মাদক সিন্ডিকেটে জড়িয়ে ফেলার অভিযোগ রয়েছে এ মাদক কারবারির বিরুদ্ধে। প্রাপ্ত তথ্যে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই রাতে অভিযান চালিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে পাঁচলাইশ থানাধীন শুলকবহর ৮নং ওয়ার্ডের কাতালগঞ্জ টেস্টি ট্রিট নামীয় দোকানের সামনে অবস্থানকালে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৮নং দক্ষিণ পালাকাটার মোহাম্মদ আলম প্রকাশ আলম বৈদ্য এর পুত্র ইয়াবা ডন খ্যাত বিএনপি নেতা মোহাম্মদ এছারুল হক (৪৫) ও তার নারী সহযোগী চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা শেরমদখান বাড়ী এলাকার মৃত মোহাম্মদ সেরুর কন্যা মৃত ইমাম হোসেনের স্ত্রী হামিদা খাতুন (৩৫)কে। তাদের তল্লাশি করে ১০ হাজার পিস মরণ নেশা ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। পরে ২৪ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর কর্মকর্তা পরিদর্শক মেহাম্মদ ইব্রাহিম খান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে চট্টগ্রামের পাচলাইশ মডেল থানায় দায়ের করেন।যার মামলা নম্বর: ২১ । যা এতদিন অজানা ছিল এলাকাবাসীর। দেরিতে হলেও ইয়াবা ডন এচারুর গ্রেফতারের সংবাদ এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড় শুরু হয় এবং লোকজন নানা প্রতিক্রিয়া শুরু করে। স্থানীয়দের দাবি সম্প্রতি ইয়াবা ডন এচারুর এলাকায় বিচরণ না দেখে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। অবশেষে তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে লোকজন জানান,সে এক যুগ ধরে ভাল মানুষের মুখোশের আড়ালে এলাকার অসহায় বেকার যুবকদের নিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তুলে। সে তার মাদক পাচার নির্বিঘ্নে চালিয়ে যেতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী নেতাদের টাকার বিনিময়ে সখ্যতা গড়ে তুলে। অপরদিকে একই সময়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদেরও ম্যানেজ করে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতির পদও হাতিয়ে নিয়েছিল। তার এ মাদক সিন্ডিকেটের খপ্পরে পড়ে এলাকার অসহায় অনেক সহজ সরল যুবক জেল হাজতে গিয়ে পরিবার পরিজন নিয়ে নি:স্ব হয়ে গেছে। সর্বশেষ বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এলে দলীয় দাপটে স্থানীয় গুলজার বেগম দাখিল মাদরাসা মসজিদের সভাপতির পদও হাতিয়ে নেয়। একজন চিহ্নিত ইয়াবা কারবারি মসজিদের মত পবিত্র আল্লাহর ঘরের সভাপতি হওয়ার ঘটনায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×