হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগাঁও উপজেলায় সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন : তালেব চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ মে ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিক্ষোভ ও সহিংসতার মধ্য দিয়ে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জেলার নবম ও নবগঠিত এ উপজেলায় মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। প্রভাব বিস্তারের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব। তার প্রতীক টেলিফোন। তিনি পেয়েছেন ১৬৬৭২ ভোট।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের সামসুল আলম পেয়েছেন ১২৬৩৮ ভোট।

বিপুল ভোটে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের আহমদ করিম সিকদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৬৮৭৮টি।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন মাহমুদ তালা প্রতীকে পেয়েছেন ৫৯৮৩ ভোট।

১৭৬৩৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কাউসার জাহান। তার প্রতীক কলস।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রেহেনা আকতারের প্রাপ্ত ভোট সংখ্যা ৭৪৫৩ ভোট।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রাতে এ ফলাফল ঘোষণা ও হস্তান্তর করেন ঈদগাঁও উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা সুবল চাকমা।

এ সময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর।

নির্বাচন উপলক্ষে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, আরডিসি মনজুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঁচটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এতে মোট কেন্দ্র সংখ্যা ছিল ৩৬ টি। মোট ভোট সংখ্যা ছিল ৮৮৭৫৮ জন।

পোকখালি ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন টেলিফোন প্রতীকের সমর্থক ছফুর আলম (৩৫)।

তিনি উক্ত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মালমুরা পাড়ার নুর উদ্দিনের পুত্র।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটকের খবর পাওয়া গেছে। সহিংসতার এ ঘটনাটি কোন কেন্দ্রে হয়নি।

ভিন্যস্থানে অন্য একজনকে মারধর করতে গেলে ছফুর সহ কয়েকজন তাকে বাঁচাতে এগিয়ে আসে। এতে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার ও জোর খাটানোর অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবরের সমর্থকরা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বাস স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করে।

খবর পেয়ে বিজিবি সহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে হটিয়ে দেয়।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দরগাহ পাড়া কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় এক যুবক আহত হয়েছে।

চেয়ারম্যান পদে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩৬৬৭৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪১.৩২%।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদগাঁও উপজেলায় সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন : তালেব চেয়ারম্যান নির্বাচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগাঁও উপজেলায় সহিংসতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন : তালেব চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ মে ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
Print Image
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিক্ষোভ ও সহিংসতার মধ্য দিয়ে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার নবম ও নবগঠিত এ উপজেলায় মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। প্রভাব বিস্তারের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা মহাসড়কে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব। তার প্রতীক টেলিফোন। তিনি পেয়েছেন ১৬৬৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের সামসুল আলম পেয়েছেন ১২৬৩৮ ভোট। বিপুল ভোটে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের আহমদ করিম সিকদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ২৬৮৭৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন মাহমুদ তালা প্রতীকে পেয়েছেন ৫৯৮৩ ভোট। ১৭৬৩৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন কাউসার জাহান। তার প্রতীক কলস। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রেহেনা আকতারের প্রাপ্ত ভোট সংখ্যা ৭৪৫৩ ভোট। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে রাতে এ ফলাফল ঘোষণা ও হস্তান্তর করেন ঈদগাঁও উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা সুবল চাকমা। এ সময় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর। নির্বাচন উপলক্ষে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, আরডিসি মনজুর আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পাঁচটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এতে মোট কেন্দ্র সংখ্যা ছিল ৩৬ টি। মোট ভোট সংখ্যা ছিল ৮৮৭৫৮ জন। পোকখালি ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন টেলিফোন প্রতীকের সমর্থক ছফুর আলম (৩৫)। তিনি উক্ত ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মালমুরা পাড়ার নুর উদ্দিনের পুত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটকের খবর পাওয়া গেছে। সহিংসতার এ ঘটনাটি কোন কেন্দ্রে হয়নি। ভিন্যস্থানে অন্য একজনকে মারধর করতে গেলে ছফুর সহ কয়েকজন তাকে বাঁচাতে এগিয়ে আসে। এতে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার ও জোর খাটানোর অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবরের সমর্থকরা চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের বাস স্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করে। খবর পেয়ে বিজিবি সহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে তাদেরকে হটিয়ে দেয়। এদিকে ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দরগাহ পাড়া কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় এক যুবক আহত হয়েছে। চেয়ারম্যান পদে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩৬৬৭৬ টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪১.৩২%।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×