হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস, সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার নির্ধারিত সময়েই কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

দীর্ঘ ছুটি কাটিয়ে অফিসে ফিরে সহকর্মীদের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এদিন সকাল সাড়ে আটটা থেকে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯টায় নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিবসহ সব স্তরের কর্মীরা উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনেকেই গ্রামের বাড়ি থেকে ফিরে সরাসরি অফিসে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনে দাপ্তরিক কাজের চেয়ে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাঝেই সময় কাটছে বেশি। তবে অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুরোদমেই শুরু হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।

এর আগে পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস, সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস, সচিবালয়ে ফিরল কর্মচাঞ্চল্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। মঙ্গলবার নির্ধারিত সময়েই কর্মস্থলে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা।দীর্ঘ ছুটি কাটিয়ে অফিসে ফিরে সহকর্মীদের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এদিন সকাল সাড়ে আটটা থেকে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ৯টায় নিজ দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিবসহ সব স্তরের কর্মীরা উৎসবমুখর পরিবেশে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। অনেকেই গ্রামের বাড়ি থেকে ফিরে সরাসরি অফিসে যোগ দিয়েছেন।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দিনে দাপ্তরিক কাজের চেয়ে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের মাঝেই সময় কাটছে বেশি। তবে অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুরোদমেই শুরু হয়েছে এবং কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।এর আগে পবিত্র ঈদুল ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল।এনএন/ ২৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×