হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন


ঢাকা, ২১ মার্চ – ঈদের আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে চৈত্রের বৃষ্টি। গত কয়েকদিন ধরে দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শনিবার ঈদুল ফিতরের দিনেও এই ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এদিন ঢাকায় ১৭ মিলিমিটার এবং মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার চৈত্রের ৭ তারিখ এবং ঈদের দিন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও তা একটানা হওয়ার সম্ভাবনা কম। কিছু স্থানে বৃষ্টির পর রোদের দেখাও মিলতে পারে। টানা ঝড়-বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা এখনও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।

এনএন/ ২১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ মার্চ – ঈদের আনন্দে কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে চৈত্রের বৃষ্টি। গত কয়েকদিন ধরে দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।শনিবার ঈদুল ফিতরের দিনেও এই ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।সারা দেশের মধ্যে ঢাকা বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। এদিন ঢাকায় ১৭ মিলিমিটার এবং মাদারীপুরে দেশের সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।শনিবার চৈত্রের ৭ তারিখ এবং ঈদের দিন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হলেও তা একটানা হওয়ার সম্ভাবনা কম। কিছু স্থানে বৃষ্টির পর রোদের দেখাও মিলতে পারে। টানা ঝড়-বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা এখনও ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে।এনএন/ ২১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×