হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আফগানিস্তানে সামরিক অভিযান কিছুদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এটি পাঁচ দিন পর্যন্ত চলবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর কোনো হামলা হলে তার জবাবে আরও কঠোর অভিযান চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন

ইউএইর আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ

পাকিস্তানের এই ঘোষণার পর তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেন।

এর আগে গত সোমবার রাতে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তালেবান সরকারের দাবি, ওই হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বুধবার নিহতদের স্মরণে কাবুলে গণজানাজা অনুষ্ঠিত হয়।

তবে পাকিস্তান বলেছে, তারা কোনো চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র নয়, বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি অনুযায়ী, ওই জায়গাটি ড্রোন সংরক্ষণ ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল।

এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মনে করিয়ে দিয়েছে, সংঘাতের সময় বেসামরিক মানুষ ও চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৯ মার্চ – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আফগানিস্তানে সামরিক অভিযান কিছুদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, বুধবার (১৮ মার্চ) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এটি পাঁচ দিন পর্যন্ত চলবে।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বুধবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ থাকবে। তবে এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর কোনো হামলা হলে তার জবাবে আরও কঠোর অভিযান চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।পাকিস্তানের এই ঘোষণার পর তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেন।এর আগে গত সোমবার রাতে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। তালেবান সরকারের দাবি, ওই হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। বুধবার নিহতদের স্মরণে কাবুলে গণজানাজা অনুষ্ঠিত হয়।তবে পাকিস্তান বলেছে, তারা কোনো চিকিৎসা বা পুনর্বাসন কেন্দ্র নয়, বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের দাবি অনুযায়ী, ওই জায়গাটি ড্রোন সংরক্ষণ ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছিল।এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন মনে করিয়ে দিয়েছে, সংঘাতের সময় বেসামরিক মানুষ ও চিকিৎসা স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।এনএন/ ১৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×