ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে নতুন এই ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এর ফলে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জোড়ায়। নতুন সার্ভিসের মাধ্যমে প্রতিদিন আরও প্রায় দেড় হাজার যাত্রীর রেলপথে যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পথে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি থাকবে ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজারের পাশাপাশি বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনটি থামবে। নতুন সার্ভিস চালুর ফলে কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি মুক্তার ডিএনএ
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬টায়। অন্যদিকে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। উভয় পথে যাত্রার নির্ধারিত সময় ৯ ঘণ্টা ৩০ মিনিট।
ট্রেনটির আসনসংখ্যা যথাক্রমে ৭৩৬ ও ৭০৬টি। আগের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী টিকিটের মূল্য প্রযোজ্য হবে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। এর রেক সংরক্ষণ, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হবে কক্সবাজারে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে তিন জোড়া হলো।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন নগরী কক্সবাজারে ট্রেনে যাতায়াতের জন্য যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন এলাকার যাত্রীরাও এখন সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। আন্তঃনগর রেলসেবা বাড়ানোর বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো মহানগর এক্সপ্রেস, যাত্রাবিরতি ১২টি স্টেশনে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন