হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢুকে শ্রেনিকক্ষের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ভোররাতে চোরের দল বি…

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢুকে শ্রেনিকক্ষের ফ্যান চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) ভোররাতে চোরের দল বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থীদের কক্ষের একটি দরজার তালার হুক ভেঙে ঢুকে নিয়ে গেছে দুটি ফ্যান। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, উঠতি বয়সের টোকাই শ্রেণির কিছু যুবক কিশোর দীর্ঘ সময় ধরে কাজিরপাড়া এবং আশপাশ এলাকায় বাড়িঘরে চুরি সংগঠিত করে চলছে। একইভাবে টোকাই শ্রেণির বখাটেরা তালার হুক ভেঙে ঢুকে বিদ্যালয়ের ফ্যান চুরি করে নিয়ে গেছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হক বলেন, দরজার তালার হুক ভেঙে বিদ্যালয়ের ফ্যান চুরি হওয়ার ঘটনাটি রোববার সকালে চকরিয়া থানার ওসি ও উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করি।
পরে থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনাটির সত্যতা পেয়েছে। এসময় পুলিশ চুরির আলামত সংগ্রহ করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতের হানা নগদ টাকা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

তিনি বলেন, আগেও চোর চক্র বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ লাইনের তার, পানির মটর চুরি করে নিয়ে যায়। সেসময় থানায় সাধারণ ডায়েরি রুজু করে বিদ্যালয় কতৃপক্ষ।
রোববারের চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুন নাহান বাদি হয়ে চকরিয়া থানায় আইনগত পদক্ষেপ নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থল পাঠানো হয়। বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত চোর চক্রকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। ##

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢুকে শ্রেনিকক্ষের ফ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙে ফ্যান চুরি, শঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের দরজার তালার হুক ভেঙে ভেতরে ঢুকে শ্রেনিকক্ষের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) ভোররাতে চোরের দল বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির শিক্ষার্থীদের কক্ষের একটি দরজার তালার হুক ভেঙে ঢুকে নিয়ে গেছে দুটি ফ্যান। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, উঠতি বয়সের টোকাই শ্রেণির কিছু যুবক কিশোর দীর্ঘ সময় ধরে কাজিরপাড়া এবং আশপাশ এলাকায় বাড়িঘরে চুরি সংগঠিত করে চলছে। একইভাবে টোকাই শ্রেণির বখাটেরা তালার হুক ভেঙে ঢুকে বিদ্যালয়ের ফ্যান চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম.জিয়াবুল হক বলেন, দরজার তালার হুক ভেঙে বিদ্যালয়ের ফ্যান চুরি হওয়ার ঘটনাটি রোববার সকালে চকরিয়া থানার ওসি ও উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করি। পরে থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে চুরির ঘটনাটির সত্যতা পেয়েছে। এসময় পুলিশ চুরির আলামত সংগ্রহ করেন। তিনি বলেন, আগেও চোর চক্র বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ লাইনের তার, পানির মটর চুরি করে নিয়ে যায়। সেসময় থানায় সাধারণ ডায়েরি রুজু করে বিদ্যালয় কতৃপক্ষ। রোববারের চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুন নাহান বাদি হয়ে চকরিয়া থানায় আইনগত পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থল পাঠানো হয়। বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত চোর চক্রকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×