হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্যমাত্রা ৮৮ হাজার ২৭৮ জন

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এ কর্মসূচীর আওতায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮৮ হাজার ২৭৮ জনকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার সকাল ১০ টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এসময় ইউএন ও বলেন।সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। তাহলেই এই কর্মসূচি সফলতা পাবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,উখিয়ার স্কুল ও মাদ্রাসা পর্যায়ে মোট ২৫০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।যা প্রথম ১০ কর্মদিবস পর্যন্ত চলবে। এছাড়া কমিউনিটি পর্যায়ে প্রতি ওয়ার্ডে ৮টি ব্লকের মাধ্যমে নিয়মিত টিকাদান কেন্দ্র পরিচালিত হবে। উখিয়ার ১৫টি ওয়ার্ডে মোট ১২০টি কমিউনিটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে পরবর্তী ৮ কর্মদিবস টিকাদান চলবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া, একইদিন দুপুরে পশ্চিম রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠিত পরিদর্শন টিম।স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, সরকার এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে উখিয়াবাসীকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্যমাত্রা ৮৮ হাজার ২৭৮ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্যমাত্রা ৮৮ হাজার ২৭৮ জন

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এ কর্মসূচীর আওতায় উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮৮ হাজার ২৭৮ জনকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় ইউএন ও বলেন।সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে এ দায়িত্ব পালনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে হবে। তাহলেই এই কর্মসূচি সফলতা পাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,উখিয়ার স্কুল ও মাদ্রাসা পর্যায়ে মোট ২৫০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।যা প্রথম ১০ কর্মদিবস পর্যন্ত চলবে। এছাড়া কমিউনিটি পর্যায়ে প্রতি ওয়ার্ডে ৮টি ব্লকের মাধ্যমে নিয়মিত টিকাদান কেন্দ্র পরিচালিত হবে। উখিয়ার ১৫টি ওয়ার্ডে মোট ১২০টি কমিউনিটি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে পরবর্তী ৮ কর্মদিবস টিকাদান চলবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া, একইদিন দুপুরে পশ্চিম রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে গঠিত পরিদর্শন টিম।স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, সরকার এই টিকাদান কার্যক্রমের মাধ্যমে উখিয়াবাসীকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×