হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, পুলিশ আপনাদের পাশে আছে। আশা করছি, আমরা উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

শনিবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আইজিপি বলেন, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা আজ রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে। আগামীকাল সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ-আনসার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসাররা কেন্দ্রে চলে এসেছেন সশস্ত্র বাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, প্রশাসন মিলে আমরা নির্বাচন কমিশনের অধীনে সকলে মিলে দায়িত্ব পালন করব। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব।
তিনি বলেন, ইতোপূর্বে গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলার রহস্য উদঘাটন করা হয়েছে, কারা ঘটিয়েছে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার। আমরা মাগুরাতে একজন ধরেছি, তার মোবাইল থেকে জানা গেছে, তাদের নির্দেশনা রয়েছে সারাদেশে পটকা, ককটেল ফুটিয়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করা। আমি স্পষ্টভাবে বলতে চাই, নাশকতাকারীর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিছু প্রচেষ্টা করা হয়েছিল, সেগুলো প্রতিহত করা হয়েছে। ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা হোক বা বাধাগ্রস্ত করা হোক, অথবা প্রার্থীরা নিজেরা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কারও কাছে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রতিটি ইউনিটের মোবাইল টিমগুলো প্রস্তুত রয়েছে।

আগামীকাল কোনো নাশকতার হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এমন কোন আশঙ্কা করছি না। সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র রয়েছে। দুষ্কৃতকারীরা ৮-৯টা কেন্দ্রে হয়ত নাশকতার চেষ্টা করেছে। কিন্তু তারা প্রকাশ্যে কিছু করার সাহস পায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ভোটারদের আশ্বস্ত করে বলেছেন, আপনারা নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, পুলিশ আপনাদের পাশে আছে। আশা করছি, আমরা উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। শনিবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা আজ রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছে। আগামীকাল সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন। নির্বাচনি দায়িত্ব পালনের জন্য পুলিশ-আনসার, প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসাররা কেন্দ্রে চলে এসেছেন সশস্ত্র বাহিনী, বিজিবি, র‌্যাব মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, প্রশাসন মিলে আমরা নির্বাচন কমিশনের অধীনে সকলে মিলে দায়িত্ব পালন করব। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হব।তিনি বলেন, ইতোপূর্বে গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলার রহস্য উদঘাটন করা হয়েছে, কারা ঘটিয়েছে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার। আমরা মাগুরাতে একজন ধরেছি, তার মোবাইল থেকে জানা গেছে, তাদের নির্দেশনা রয়েছে সারাদেশে পটকা, ককটেল ফুটিয়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করা। আমি স্পষ্টভাবে বলতে চাই, নাশকতাকারীর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিছু প্রচেষ্টা করা হয়েছিল, সেগুলো প্রতিহত করা হয়েছে। ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা হোক বা বাধাগ্রস্ত করা হোক, অথবা প্রার্থীরা নিজেরা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কারও কাছে কোন তথ্য থাকলে আমাদের জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রতিটি ইউনিটের মোবাইল টিমগুলো প্রস্তুত রয়েছে। আগামীকাল কোনো নাশকতার হুমকি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো এমন কোন আশঙ্কা করছি না। সারাদেশে ৪২ হাজার ২৫টি ভোটকেন্দ্র রয়েছে। দুষ্কৃতকারীরা ৮-৯টা কেন্দ্রে হয়ত নাশকতার চেষ্টা করেছে। কিন্তু তারা প্রকাশ্যে কিছু করার সাহস পায় না। দেশবাসী ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ০৬ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×