কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের সৈয়দ আলমের ছেলে মোঃ কফিল উদ্দিন (২১)।
গ্রেফতারকৃত যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
রোববার সকাল সাত টা ১০ মিনিটের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের শৈলের ডেবা এলাকার অরুণ সওদাগরের দোকানের সামনে রাস্তায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
একইদিন ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার বাসিন্দা ফরিদুল আলমের বসত বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি-ইয়াবা সহ চারজনকে আটক করেন উখিয়া থানা পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।




মন্তব্য করুন