হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগ চুরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন


কক্সবাজার, ১৩ অক্টোবর – কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইলফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘটা এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনাকালীন সময়ে খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। কিন্তু সেখানে রাখা ব্যাগ থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা সেগুলো চুরি করে নিয়েছে। এছাড়াও মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন-১৪, অপরটি ভিভো-১২। ফোন দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, আদালত চলাকালীন বিচারকরা নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন অতিরিক্ত জজ মহোদয়। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগ চুরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিচারকের খাস কামরা থেকে আইফোন-মানিব্যাগ চুরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৩ অক্টোবর – কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস কামরা (চেম্বার) থেকে আইফোনসহ দুটি মোবাইলফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।রোববার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘটা এ ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনাকালীন সময়ে খাস কামরায় দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ রেখে যান। কিন্তু সেখানে রাখা ব্যাগ থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা সেগুলো চুরি করে নিয়েছে। এছাড়াও মানিব্যাগে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে।চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন-১৪, অপরটি ভিভো-১২। ফোন দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, আদালত চলাকালীন বিচারকরা নিয়মিত মোবাইল ফোন ও মানিব্যাগ খাস কামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন অতিরিক্ত জজ মহোদয়। ওই সুযোগে অজ্ঞাত চোর খাস কামরার দরজা খুলে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×