কক্সবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় কাউকে আটক করতে পারেনি।
শনিবার দুপুর ১২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর ছড়া এলাকায় মায়ানমার সীমান্তঘেঁষা জনৈক নুরুল আমিনের বাড়ির উঠানের পাশের কাঁচা রাস্তার পাশে একটি দোচালা ছাউনির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল আজাদ ও এএসআই (নিঃ) আব্দুল মমিন।
একইদিন বিকালে উখিয়া থানার উপ পরিদর্শক নিরস্ত্র) ফরহাদ রাব্বি ইষানের নেতৃত্বে একদল পুলিশ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া টু চাকবৈঠা রোডের দক্ষিণ পাশে জনৈক শামসুল আলমের বাড়ির সামনে থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, উদ্ধার করা ইয়াবাগুলোর মালিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজু করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা কঠোর অবস্থানে আছি।




মন্তব্য করুন